রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আজ ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে ভারতের টুইন টাওয়ার!

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৮, ২০২২ ১০:২১ পূর্বাহ্ণ
আজ ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেওয়া হবে ভারতের টুইন টাওয়ার!

ভারতের উত্তরপ্রদেশের নয়ডার ‘সুপারটেক টুইন টাওয়ার’ ভেঙে ফেলা হচ্ছে। আজ রবিবার ভারতীয় সময় দুপুর আড়াইটার দিকে ভেঙে ফেলা হবে এ জমজ অট্টালিকা। 

৯ সেকেন্ডে এটি ভেঙে ফেলা হবে বলে সূত্রের খবর। টাওয়ার দুটি ভাঙতে ৩৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হবে। মুম্বাইয়ের একটি কোম্পানি এই কাজ করবে। এতে প্রায় ২০ কোটি রুপি খরচ হবে।

এটিকে ভারতের দীর্ঘতম টাওয়ার বলে গণ্য করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হবে এটি। এই টাওয়ার ভেঙে ফেলার সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এই টাওয়ার দুটি যথেষ্ট দৃষ্টিনন্দন। প্রায় দু দশক ধরে স্থানীয়দের সঙ্গে সুপারটেকের আইনি লড়াই চলেছে। শেষ পর্যন্ত এটি ভেঙে ফেলার নির্দেশ।

২০০০ সালের মাঝামাঝি এই টাওয়ার তৈরির কাজ শুরু হয়। নয়ডা ও গ্রেটার নয়ডা যাওয়ার রাস্তার সংযোগস্থলে এই টাওয়ার গড়ে ওঠে। এখানকার ফ্ল্যাটের দাম ছিল বর্তমানে ১ কোটি থেকে ৩ কোটি পর্যন্ত। ১৪টি ৯ তলা টাওয়ার তৈরির কথা ছিল প্রথমে। কিন্তু ২০১২ সালের পরে সব বদলে গেল। ৯ তলার জায়গায় ১১ তলা ১৫টি বিল্ডিং হওয়া শুরু হয়। তারপর শুরু হয় ৪০ তলা দুটি টাওয়ার।

প্রথমে বলা হয়েছিল সবুজ এলাকা থাকবে ফ্ল্যাটের সামনে। আর সেই সবুজ ধ্বংস করেই উঠল গগনচুম্বী টাওয়ার।

তৈরি হলো অ্যাপেক্স এবং সিয়ান টাওয়ার। এরপর বাসিন্দারা ওই দুই টাওয়ারকে বেআইনি দাবি করে লড়াই শুরু করেন। এলাহাবাদ হাইকোর্ট ওই টাওয়ার ভাঙার নির্দেশ দিয়েছিল। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় সুপারটেক। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে।

সূত্র : হিন্দুস্তান টাইমস, এনডিটিভি 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

টিকা নিয়ে স্বাস্থ্যবিধি না মানায়, করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বান্দরবানে অগ্নিকান্ডে ৭০টি বসতঘর পুড়ে ছাই

বান্দরবানে অগ্নিকান্ডে ৭০টি বসতঘর পুড়ে ছাই

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানে মানবন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানে মানবন্ধন

ফেনী থানার ওসিসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

রুমা উপ‌জেলার খাদ্য গুদাম থে‌কে ১৮৫ মেট্রিক টন মজুদ চাল উধাও !

রুমা উপ‌জেলার খাদ্য গুদাম থে‌কে ১৮৫ মেট্রিক টন মজুদ চাল উধাও !

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১

মজুরি ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব বাগান মালিকদের, মানবেন না চা শ্রমিকরা

ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত