শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না : আব্দুর রহমান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২২ ২:১৯ অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আওয়ামী লীগের কেউ না, তার বক্তব্যের দায়ভার দল নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান।

শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে এক আলোচনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

আবদুর রহমান বলেন, ভারত নিয়ে আবদুল মোমেনের বক্তব্য আওয়ামী লীগের দলীয় বক্তব্য নয়। কোনও দেশের সমর্থনে আওয়ামী লীগের ক্ষমতায় আসা নির্ভর করে না।

এর আগে, শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে ভারতের কাছে কোনও অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

তিনি আরও বলেছেন, যিনি (পররাষ্ট্রমন্ত্রী) এ কথা বলেছেন, এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারেরও বক্তব্য নয়, দলেরও নয়।

এর আগে, বৃহস্পতিবার (১৮ আগস্ট) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। তাকে টিকিয়ে রাখতে পারলে বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

মন্ত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

করোনার কারণে দেশে খাদ্য ঘাটতি যাতে না হয় সেজন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

করোনার কারণে দেশে খাদ্য ঘাটতি যাতে না হয় সেজন্য খাদ্য উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

দেশে ফিরেই কোয়ারেন্টিনে সাকিব ও মোস্তাফিজ

দেশে ফিরেই কোয়ারেন্টিনে সাকিব ও মোস্তাফিজ

স্যাংশন খেয়ে আ. লীগের নেতারা দরজা বন্ধ করে কাঁদে: আমির খসরু

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

কুয়াকাটায় অনির্দিষ্টকালের জন্য খাবার হোটেল বন্ধ, বিপাকে পর্যটকরা

‘শিবির সন্দেহে’ ঢাবির হলে শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ

খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই ও বিঝু উৎসব শুরু: মানছে না স্বাস্থ্য বিধি

খাগড়াছড়িতে বৈসু, সাংগ্রাই ও বিঝু উৎসব শুরু: মানছে না স্বাস্থ্য বিধি

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ভেসে যাবে: গণতন্ত্র মঞ্চ