বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পাকিস্তানে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৮৩০

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ

পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩০ জনে। বন্যার সংকট মোকাবিলায় জলবায়ু পরিবর্তনবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রেহমান অবিলম্বে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে শেরি রেহমান জানান, পাকিস্তান জুড়ে বন্যার কারণে ১ হাজার ৩৪৮ জন আহত হয়েছেন। বাস্তুচু্যত হয়েছেন আরো কয়েক হাজার মানুষ। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানে প্রবল বর্ষণে প্রথমে বন্যা হয়। এরপর টানা কয়েক দিনের বৃষ্টিতে সিন্ধু প্রদেশের আরো ৩০ জেলা বন্যার পানিতে ডুবে গেছে। এবারের বর্ষা মৌসুমে সিন্ধু এবং বেলুচিস্তানে গড় বৃষ্টিপাত হয়েছে ৩৯৫ ও ৩৭৯ শতাংশ। এর ফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে।

২০১০ সালে এমন বন্যা পরিস্হিতি দেখেছিল পাকিস্তানের মানুষ। মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। এই মুহূর্তে, সিন্ধু নদের পানি উপচে সিন্ধু রাজ্য প্লাবিত হয়েছে, যা বিপর্যয়ের বর্তমান কেন্দ্রস্হল বলে মনে করা হচ্ছে। সিন্ধুর ৩০টি জেলায়, এমনকি বেলুচিস্তানের আশ্রয়কেন্দ্রও বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত এবং এখন দক্ষিণ পাঞ্জাবেও একইভাবে নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্হাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) তথ্য অনুযায়ী, বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বহু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিন্ধু প্রদেশে ২১৬ জনের মৃতু্য হয়েছে। বন্যায় প্রায় ১৫ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রদেশে।

বর্তমানের জলবায়ু বিপর্যয়ে মানবিক সহায়তার জন্য অবিলম্বে আন্তর্জাতিক ও জাতীয় সংহতি প্রয়োজন বলে উল্লেখ করেন শেরি রেহমান।

এদিকে, বন্যাকবলিত এলাকায় ত্রাণ তত্পরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের আবহাওয়া বিভাগ এক সতর্কবার্তায় জানিয়েছে এই সপ্তাহে দেশটিতে আরো বৃষ্টিপাত হতে পারে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
নাইঃ ক্য়োওঃ বা দেবতা পাথর

নাইঃ ক্য়োওঃ বা দেবতা পাথর

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি হলে নিয়ন্ত্রণ হারাবে সরকার

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টির আভাস

নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হলো: ট্রাম্প

চার ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক ছাড়লেন চা-শ্রমিকরা

মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়া জানতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে, বিয়ের আসর থেকে উদ্ধার

প্রেমের টানে ভারতের কিশোরী ফরিদপুরে, বিয়ের আসর থেকে উদ্ধার

নিত্যপণ্যের দাম সহনশীল হওয়া জরুরি: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক নারী দিবসে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী