মঙ্গলবার , ৯ আগস্ট ২০২২ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

সুন্দরবনে কুমিরের সঙ্গে লড়ে বেঁচেছেন কলেজছাত্র

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৯, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ

সুন্দরবনে খালে নেমে কুমিরের আক্রমণে পড়ে লড়াই করে বেঁচেছেন খুলনার এক কলেজছাত্র।

মঙ্গলবার দুপুরে ঢাংমারী খালে স্নান করতে নামলে একটি কুমির তাকে আক্রমণ করে।

রাজু হাওলাদার (২২) নামের ওই যুবক খুলনার একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকের (সম্মান) শিক্ষার্থী।

তিনি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের পূর্বসুন্দরবন সংলগ্ন ঢাংমারী এলাকার খ্রিস্টান পাড়ার নজির হাওলাদারের ছেলে।

পূর্বসুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. সাইফুল বারী জানান, সুন্দরবনের ঢাংমারী খালে দুপুরে গোসল করতে নামেন রাজু হাওলাদার।

“খালে নামতেই একটি কুমির তার ওপর আক্রমণ করে। কুমিরটি রাজুর ডানপায়ের হাঁটুর উপরের দিকে কামড়ে ধরে।”

রাজুর বরাতে তিনি বলেন, ওই সময় রাজু কুমিরটির সঙ্গে ধস্তাধস্তি করেন এবং এক পর্যায়ে কুমিরের চোখে আঙুল ঢুকিয়ে দেন। চোখে আঘাত পেয়ে কুমিরটি কামড় ছেড়ে দিয়ে চলে যায়।

সাইফুল বলেন, এরপর রাজু উপরে উঠে এলে তার পায়ের ক্ষত স্থানে চিকিৎসা দেওয়া হয়। তিনি এখন সুস্থ এবং বাড়িতে আছেন।

তবে ঘটনার সময় খালে ভাটা থাকায় পানি কম ছিল; ভরা জোয়ার থাকলে কুমির কামড়ে ধরে পানির গভীরে নিয়ে গেলে বাঁচার সম্ভাবনা থাকত না বলে সাইফুল মনে করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বান্দরবানে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

বান্দরবানে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

বাজারে সন্তান বিক্রি, দুঃখিনী মায়ের কান্না ও উন্নয়নের সুলুকসন্ধান

দৌলত‌দিয়া যৌনপল্লিতে মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় ফ্রি মে‌ডি‌কেল ক্যাম্প

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রমেই ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত!

এইচএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৬৯০০০ টাকা

রাজধানীতে হিজড়া-হকারদের মারামারি, আহত ৬

রাজধানীতে হিজড়া-হকারদের মারামারি, আহত ৬

পরীমনি-রাজের ছেলেকে দেখে এলেন রিয়াজ-নিপুণ

বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা তৈরি করেছে সরকার: স্থায়ী কমিটি

বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা তৈরি করেছে সরকার: স্থায়ী কমিটি