সোমবার , ১০ অক্টোবর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১০, ২০২২ ১:৫৮ অপরাহ্ণ
অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

যশোরের শার্শা উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা।

রোববার (৯ অক্টোবর) রাতে শার্শা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার নাভারণ রেলস্টেশন অফিস রুমে এ ঘটনা ঘটে। এ কাজে সহযোগিতা করায় স্টেশন অফিসে মাস্টাররোলে কর্মরত সৌরভ নামের একজনকেও আটক করা হয়।

স্টেশন সূত্র জানায়, বেশকিছু দিন ধরে সৌরভ মোটা অংকের টাকার বিনিময়ে ওই স্টেশনের অফিস কক্ষে প্রেমিক যুগলদের অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন। হঠাৎ করে রোববার দুপুরে অনৈতিক কর্মকাণ্ডের সময় অফিস রুমে প্রেমিক-প্রেমিকাকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। এ সময় সহযোগিতাকারী সৌরভসহ প্রেমিক-প্রেমিকাকে অফিসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে ঘটনাটি জানাজানি হয়ে গেলে স্টেশন এলাকার আশেপাশের লোকজন এসে ভিড় করেন।

এদিকে ঘটনাটি মীমাংসার নামে একটি প্রভাবশালী মহল তিন পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি রফাদফা করে সবাইকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, রোববার দুপুরে স্টেশনে আটক প্রেমিক-প্রেমিকাকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন পরিস্থিতি যেন আর না হয় সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, এই খবরটি জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আজ আইয়ুব বাচ্চুর ৬০ তম জন্মদিন

বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গিয়ে প্রাণ হারালেন ৩ বন্ধু

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং

গভীর রাতে বাসা থেকে যে কারণে বের হয়েছিলেন সেই শিক্ষিকার স্বামী

শুধু নম্বরপ্লেট ফি ২৫০০ টাকা

মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

মাটিরাঙ্গার তবলছড়ি ও তাইন্দং এলাকায় ‘ইউপিডিএফ’র সদস্য দ্বারা মারধর আগুন ও গুলিবর্ষণের অভিযোগ

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

বাংলাদেশের মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বেশি দামে ডিম বিক্রি করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আমরা অর্থের ঘাটতিতে কিছুটা অসুবিধায় আছি: সিলেট সুনাম গঞ্জে পরিকল্পনামন্ত্রী