বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

চিটাগাং রোডে রাস্তা পারাপারের সময় নিরাপত্তাকর্মী নিহত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৭, ২০২২ ১২:১০ অপরাহ্ণ

রাজধানীর শ্যামপুর চিটাগাং রোড কাঁচপুর ব্রিজ এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় মো. শাহিন মুন্সি (৪৫) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

শাহিন মুন্সি বরিশালের মুলাদী উপজেলার মো. মান্নান মুন্সির ছেলে। বর্তমানে শ্যামপুরের জুরাইন এলাকার নুর ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম অনলাইন নিউজকে বলেন, আমার স্বামী ডেমরা সানারপাড় এলাকার একটি কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন। রাতে বাসা থেকে ডিউটিতে যাওয়ার সময় চিটাগাং রোড এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি কারাগারে মামলার আসামী মিলন ত্রিপুরার রহস্যজনক মৃত্যু:

খাগড়াছড়ি কারাগারে মামলার আসামী মিলন ত্রিপুরার রহস্যজনক মৃত্যু:

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতে পারে : শিক্ষামন্ত্রী

কাতারের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

ছাত্রলীগের মারধরে কানের পর্দা ফেটে গেছে সেই শিক্ষার্থীর

প্রধানমন্ত্রীর দেয়া ব্যাংকের শীর্ষপদে গোলাম আযমের মেয়ের জামাই এবং বিএনপি নেতা!

যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম : ওবায়দুল কাদের

মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

শোকের মাস তাই চুপচাপ আছি: ওবায়দুল কাদের