শনিবার , ৮ অক্টোবর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

নুসরাত হত্যা মামলা : বনজ কুমারের শাস্তি চেয়ে আসামির স্বজনদের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৮, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
নুসরাত হত্যা মামলা : বনজ কুমারের শাস্তি চেয়ে আসামির স্বজনদের বিক্ষোভ

বহুল আলোচিত ফেনীর মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির স্বজনেরা মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে কাফনের কাপড় পরে সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। সেই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রধানের শাস্তিরও দাবি করেছেন। মানববন্ধনে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ জনের পরিবারের সদস্য, স্বজন, এলাকাবাসীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ন্যায় বিচারের স্বার্থে নুসরাতের মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, ‘সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও মকসুদসহ ১৬ জন নিরীহ মানুষ ষড়যন্ত্রের শিকার হয়ে আজ ফাঁসির দণ্ডাদেশ নিয়ে কনডেম সেলে মৃত্যুর প্রহর গুনছেন। আওয়ামী লীগের দলীয় বিভাজনের সুযোগ নিয়েছে পিবিআই। প্রধানমন্ত্রী ন্যায়বিচার করতে বললেও তারা করেছে অবিচার।’

এ সময় দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা তাদের দাবি নিয়ে সোনাগাজী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-গুয়াংজু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট।

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৭

পিরোজপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকারি অফিসে থাকবে না জানালার পর্দা

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন চান জো বাইডেন

ফ্যাসিস্ট আওয়ামীলীগের নীরব অনুগত লাভলু সিদ্দিকীর বিএনপির কাছে প্রত্যাশা কী?

বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখছে ভারত: জয়শঙ্কর

বড় সংস্কার করছি, চীনের সমর্থন খুব দরকারি: ড. ইউনূস

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন:

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন:

বস্তাপ্রতি ৩০০ টাকা বাড়ল চালের দাম