বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

নোয়াখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, প্রতিবাদ করায় পিটিয়ে জখম

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে এক নারীকে (২২) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী। এ ঘটনার প্রতিবাদ করায় ধর্ষক ও তার পরিবারের লোকজন নির্যাতিতাকে পিটিয়ে জখম করেছে।

বুধবার (২৪ আগস্ট) রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। নির্যাতিতা হাজীপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাজীপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোমেনা (মেম্বার) এর ছেলে রোমান (৩৫) গত রমজান ঈদের পর থেকে ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পারিবারিক সমস্য থাকায় প্রায় সময় মা-বাবা বড় ভাইরা বাড়ির বাইরে থাকতো। বাড়িতে তাদের বসত ঘরে ছোট ৩ ভাইকে নিয়ে থাকতো ওই নারী। গত রমজানের ঈদের পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শয়ন কক্ষে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষণ করে আসছিল মহিলা মেম্বারের ছেলে রোমন। এ ঘটনার ১ মাস পর নির্যাতিতার মা বাড়িতে আসলে বিষয়টি তাকে অবগত করা হয়।

পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত রোমানের পরিবারকে অবগত করে। এতে ক্ষিপ্ত হয়ে তাদের কয়েক দফায় মারধর করে রোমন ও তার পরিবারের লোকজন। বর্তমানে মেয়েটি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রোমানকে বিয়ের জন্য বললে তার পরিবারের লোকজন নির্যাতিতা ও তার পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যা করবে বলে হুমকি দিতে থাকে। এর সূত্র ধরে বুধবার বিকেলে ঘরের পাশের পকুর ঘাটে কাজ করছিল নির্যাতিতা। এ সময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দশ দিনের সফরে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

রাজস্থলীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রাজস্থলীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সখীপুরে ফাঁসিতে ঝুলে বৃদ্ধার আত্মহত্যা

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার্জসীট গঠন

সাম্প্রদায়িক অপশক্তি ও করোনা প্রতিরোধের চ্যালেঞ্জকে পরাজিত করা হবে: ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তি ও করোনা প্রতিরোধের চ্যালেঞ্জকে পরাজিত করা হবে: ওবায়দুল কাদের

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

দেশ জ্বলছে শিবলী রুবাইয়াত কানাডায় বাশি বাজাচ্ছেন

নিজের বাল্যবিবাহ ঠেকাল নিজেই সপ্তম শ্রেণির ছাত্রী

সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী

সরকারের নামে দেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে: প্রধানমন্ত্রী