শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পর্যটক বেশে ইয়াবা নিতে এসে ৩ নারী আটক

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
পর্যটক বেশে ইয়াবা নিতে এসে ৩ নারী আটক

পর্যটক বেশে ইয়াবা নিতে এসে ডিবি পুলিশের জালে ধরা পড়েছেন গাজীপুরের তিন নারীসহ ৪ মাদক কারবারি। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের কলাতলীর স্বপ্ন বিলাস হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি। তাদের কাছ থেকে ১০ হাজার পিছ ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকা বলে জানিয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

গ্রেফতারকৃতরা হলো, ঢাকার গাজীপুরের জয়দেবপুর আমুনা এলাকার ইসমাইল হোসেন (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার (৩২), শাশুড়ি হোসনে আরা (৬০) ও শ্যালিকা সাবিনা আক্তার (২৫)।

পুলিশ জানায়, গোপন তথ্যে খবর আসে পর্যটক বেশে ইয়াবা নিতে কক্সবাজারে অবস্থান করছে একটি পরিবার। বিষয়টি অবহিত করে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত আটটার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কক্সবাজার হোটেল-মোটেল জোনে স্বপ্ন বিলাস নামক হোটেলের ৬০৩ নাম্বার রুমে অভিযান চালায়। তথ্য মতো সেখানে বেশকিছু প্যাকেটে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি সাইফুল আলম জানান, পর্যটক হিসেবে হোটেলে অবস্থান করা একটি পরিবার সংঘবদ্ধভাবে বিপুল পরিমাণ ইয়াবা কিনে ঢাকায় রওনা দিবে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে আটকরা স্বামী-স্ত্রী, শাশুড়ি-শ্যালিকা। মহিলা পুলিশ দিয়ে নারীদের ব্যাগ ও দেহ তল্লাশি করে পাওয়া বেশকিছু প্যাকেট থেকে দশ হাজার পিচ ইয়াবা মিলেছে। তাদের গ্রেফতার দেখিয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চা শ্রমিকের মজুরি বেড়ে ১৪৫ টাকা, আন্দোলন প্রত্যাহার

১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না: ডিএমপি কমিশনার

১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না: ডিএমপি কমিশনার

পশ্চিমবঙ্গে সুন্দরবন থেকে উদ্ধার ১৭ বাংলাদেশি জেলে, নিখোঁজ ২

জামিন পেলেন শফিক রেহমান

১৭ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর মাত্রায় পারদ: বিএসটিআই

১৭ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর মাত্রায় পারদ: বিএসটিআই

এশিয়া কাপের পর্দা উঠছে আজ

আলীকদমে বসতঘরসহ ধর্মীয় উপাসনালয় গীর্জা ভেঙ্গে দিলো – বন বিভাগ।

আলীকদমে বসতঘরসহ ধর্মীয় উপাসনালয় গীর্জা ভেঙ্গে দিলো – বন বিভাগ।

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হতে পারে : শিক্ষামন্ত্রী

শোক দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

শোক দিবসে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা