বুধবার , ১৭ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বরগুনা ছাত্রলীগের নতুন কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা জেলা আ.লীগের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৭, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

বরগুনায় ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় ছাত্রলীগের একাংশের ওপর হামলা ও সংসদ সদস্যের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি বলেন, কাউন্সিল বিহীন ঘোষিত ছাত্রলীগ জেলা কমিটির মাধ্যমে নানা অঘটনের জন্ম হচ্ছে। পরে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির।

সমাবেশ শেষে নেতাদের উপস্থিতিতে সদ্য প্রত্যাহার হওয়া অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এর আগে অ্যাডিশনাল মহররমসহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

প্রসঙ্গত, ১৫ আগস্ট দুপুর ১২টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন অর্ধশতাধিক নেতাকর্মী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
করোনা সংক্রমণ ঠেকাতে ফের কক্সবাজারসহ ৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

করোনা সংক্রমণ ঠেকাতে ফের কক্সবাজারসহ ৪ জেলায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের আগাম জামিন

যুক্তরাজ্যে বসুন্ধরা পরিবারের হাজার কোটি টাকার ২৬ সম্পত্তি

শিশুদের লেখা ‘পড়া শেখার’ নতুন ওয়েবসাইট চালু করেছে গুগল

মানহীন ও পচা খাবার পরিবেশন, বন্ধ হলো ঢাবির জসীমউদ্‌দীন হলের ক্যানটিন

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবার

জাতির পিতার পররাষ্ট্রনীতি মেনে চলি আজও: প্রধানমন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অফিস কক্ষে নারী শিক্ষক খুন, নেপথ্যে বদলির ক্ষোভ!