শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় নারী, শিশুসহ তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হয়েছে বলে পুলিশকে জানায়।

আটককৃত রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৮২নং ক্লাস্টারের মো. রফিকের স্ত্রী মনোয়ারা বেগম (২৫) তার মেয়ে সমিরা (৮) কাইছার (১)।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে আটককৃত রোহিঙ্গাদের থানায় এনে রাখে পুলিশ। এর আগে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা শিমুল মাহমুদ জানায়, শুক্রবার সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকায় এক নারী দুইজন শিশুসহ সন্দেহজনক ঘোরাঘুরি করায় স্থানীয়রা তাদের আটক করে। পরে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় তারা সবাই রোহিঙ্গা এবং কক্সবাজার যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে ট্রলারযোগে হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে এসেছে। পরে চরজব্বর থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের উকিল নোটিশ

এস আলমের সহযোগী কাদের, মোকাম্মেলও নিষেধাজ্ঞার শংকায়

একই স্থানে আ. লীগ-বিএনপির সভা, পরশুরামে ১৪৪ ধারা

নিজের বাল্যবিবাহ ঠেকাল নিজেই সপ্তম শ্রেণির ছাত্রী

খারকিভে আবাসিক ভবনে হামলায় নিহত ৬

খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার:

খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার:

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পণ্য রাখায় জরিমানা

খাগড়াছড়ির গুইমারায় তৈমাচাং অনিতা চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

খাগড়াছড়ির গুইমারায় তৈমাচাং অনিতা চৌধুরী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

খাগড়াছড়িতে “বরক ব্লাড ব্যাংক’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:

খাগড়াছড়িতে “বরক ব্লাড ব্যাংক’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: