বৃহস্পতিবার , ৮ এপ্রিল ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৮, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতিতে মানুষকে বাঁচানোর জন্য আমরা প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা সেটা নেবো।’

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) দুপুরে বিসিএস কর্মকর্তাদের ৬ মাসব্যাপী ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ইঙ্গিত দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা ভাইরাস এখন একটা মহামারি আকারে দেখা দিয়েছে। আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। মানুষকে বাঁচাতে ভবিষ্যতে আমাদের আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।’

দেশবাসীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মানুষের জীবন-জীবিকা চলতে হবে। মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। এ বিষয়ে সকলে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন, যাতে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলে।’

তিনি বলেন, ‘শুধু নিজে নয়, অন্যদের সুরক্ষার জন্যও মাস্ক পরা একান্তভাবে দরকার। সেই সাথে সাথে গারগল করা, বাইরে যেখানেই যাবেন ঘরে ফিরে একটি গরম পানির ভাপটা নেবেন।’

বিসিএস কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নত বাংলাদেশ গড়ার মূল সৈনিক আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে- আমরা বাঙালি, আমাদের মর্যাদার সঙ্গে দাঁড়াতে হবে। এজন্য মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের কাজ করতে হবে। প্রজাতন্ত্রের মালিক জনগণ, সেটা মাথায় রেখে তাদের সেবা দিতে হবে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন:

খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাসকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন:

টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

অসুস্থতার কারণে ভারত সফরের তালিকা থেকে বাদ পররাষ্ট্রমন্ত্রী

অসুস্থতার কারণে ভারত সফরের তালিকা থেকে বাদ পররাষ্ট্রমন্ত্রী

অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা করছি: সংসদে প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে গ্রামীণ পর্যায়ে নারী অধিকারে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান

খাগড়াছড়িতে গ্রামীণ পর্যায়ে নারী অধিকারে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান

ক্ষমতা পাকাপোক্ত করার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ: ফখরুল

শ্রীবরদীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বিএনপি নেতা এ্যানির বাসায় আওয়ামী লীগের হামলা; আহত ৪

জনপ্রিয় পাঁচ তারকা জন্মদিন আজ।

নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ