বুধবার , ৩১ মার্চ ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

গণপরিবহনে বর্ধিত ভাড়ায় চলবে আজ থেকে

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩১, ২০২১ ৬:০৯ অপরাহ্ণ
গণপরিবহনে বর্ধিত ভাড়ায় চলবে আজ থেকে

আজ (৩১ মার্চ) থেকে কার্যকর হচ্ছে গণপরিবহনে বর্ধিত ৬০ শতাংশ ভাড়া। বাসে ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী পরিবহনের প্রেক্ষিতে সরকারি নির্দেশনার পর বর্ধিত ভাড়ার এ সিদ্ধান্ত নেয়া হয়। যা বহাল থাকবে পরবর্তী দুই সপ্তাহ।

মঙ্গলবার (৩০ মার্চ) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির মোকাবিলায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা জরুরি নির্দেশনা জারি করা হয়। ৪ নম্বর নির্দেশনায় বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

৫০ শতাংশ যাত্রী পরিবহনের সরকারি নির্দেশনা জারির পরই সোমবার (২৯ মার্চ) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে এক বৈঠক থেকে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানায় বাস মালিক নেতারা।

বৈঠক শেষে তাদের এ দাবি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠায় বিআরটিএ। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে গণপরিবহনের ভাড়া ও অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়টি কার্যকর হলো।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
টিকার জন্য হুমকির মুখে ভারত ছাড়লেন সেরাম সিইও

টিকার জন্য হুমকির মুখে ভারত ছাড়লেন সেরাম সিইও

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না : আব্দুর রহমান

বেসরকারী হাসপাতালের চিকিৎসা ব্যয় সরকার  নির্ধারণ করে দেবে -স্বাস্থ্যমন্ত্রী

বেসরকারী হাসপাতালের চিকিৎসা ব্যয় সরকার নির্ধারণ করে দেবে -স্বাস্থ্যমন্ত্রী

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা কেলেঙ্কারি: পরিবেশ দূষণ ও দুর্নীতির অভিযোগের কেন্দ্রে বসুন্ধরা, তদন্তে দুদক

ছাত্রলীগ নেতার মামলা, ৭ দিনের মধ্যে নুরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজিরের নির্দেশ

খারকিভে আবাসিক ভবনে হামলায় নিহত ৬

নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ

আমরা শেখ হাসিনার কর্মী, কর্মী হিসেবেই কাজ করব: সম্রাট

লকডাউনেও খোলা থাকবে শিল্প কারখানা

লকডাউনেও খোলা থাকবে শিল্প কারখানা

জাতীয় নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ