শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৩, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ

বৈরী আবহাওয়ার কারণে ঝালকাঠিতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চতুর্থ দিন শনিবারও (১৩ আগস্ট) তলিয়ে আছে জেলার নিম্নাঞ্চল। ফলে নদী পাড়ের মানুষের দুর্ভোগ এখনও কমেনি।

জানা গেছে, জেলা শহরের সুগন্ধা নদীর চরাঞ্চল ও পোনাবালিয়া ইউনিয়নের বেশকটি গ্রামসহ বিশখালি আর হলতা নদী পাড়ে অনেক গ্রামে শনিবারও পানি বৃদ্ধি অব্যাহত আছে। ভাটায় পানি নেমে গেলেও নিচু এলাকাগুলোতে পানি আটকে আছে। ফলে এখনও ভোগান্তিতে রয়েছে জেলার ১৫টি গ্রামে মানুষ। পানিবন্দি অবস্থায় গবাদি পশুপালন, রান্না খাওয়াসহ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঝালকাঠির চার নদীর মোহনা পয়েন্টে এখন নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দু’এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোর থেকেই জেলার সুগন্ধা, বিশখালি, হলতা আর বাসন্ডা নদীর অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যায় ১৫টিরও বেশি গ্রাম।
গত বুধবার (১০ আগস্ট) রাতে ভাটায় পানি কমে গেলেও বৃহস্পতিবার সকাল থেকেই নদ-নদীর পানি বেড়ে চলছে। তবে শনিবার চার নদীর মোহনা পয়েন্টে এখন নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, ঝালকাঠি সদরের সুগন্ধা, বিশখালি ও গাবখান চ্যানেলের মোহনা পয়েন্টে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভোগান্তি এখনও কমেনি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন

খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন

দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মালবিকার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন নীল ছবির নায়িকা গহনা

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার্জসীট গঠন

মারশিয়া জাহান মেঘের লেখা

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

আওয়ামীলীগ উপদেষ্টার ব্যাংকের এমডি জামাত নেতা !

খাগড়াছড়িতে এক মা তার শিশুছেলেকে বিক্রির জন্য হাটে তোলার পর জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বাড়ি ফিরে গেছেন।

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায়।

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায়।

পরিমণি নিজেই বিশ্বাস করছে না সে মা হয়েছে ।। রাজ