শুক্রবার , ১৪ মে ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
Newsdesk
মে ১৪, ২০২১ ৩:০১ অপরাহ্ণ
বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ তাঁর পরিবারের সদস্য এবং সিনিয়র সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন।
বৈশ্বিক সংকট মহামারী কোভিড-১৯ এর কারণে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে প্রতি বছরের ন্যায় রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঈদের জামাত অনুষ্ঠান এ বছর আগেই বাতিল করা হয়।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান তাঁর সন্তান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ পরিবারের সদস্য এবং কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আজ সকাল ১০টায় বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদের নামাজে ইমামতি করেন। নামাজ শেষে বাংলাদেশ এবং দেশের জনগনের অব্যাহত শান্তি ও অগ্রগতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে সা¤প্রতিক সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের আত্মার শান্তি কামনা এবং দেশে ও সারাবিশ্বে করোনায় আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এ ছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎবরণকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল সদস্য ও দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারি সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ নামাজ আদায় শেষে বঙ্গভবনে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায়।

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায়।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পায়নি দৃষ্টি প্রতিবন্ধী সাধুমনি ত্রিপুরা।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পায়নি দৃষ্টি প্রতিবন্ধী সাধুমনি ত্রিপুরা।

বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখছে ভারত: জয়শঙ্কর

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ:

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ:

প্রবাসীর স্ত্রীর থেকে এক লাখ টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়েছে কথিত ‘জিনের বাদশা’

বান্দরবানের  আলীকদমে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক বৃদ্ধা ।

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক বৃদ্ধা ।

ছাত্রলীগ না করলে থাকা যাবে না ঢাবির জিয়া হলে!

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট