রবিবার , ২১ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পরীমনি-রাজের ছেলেকে দেখে এলেন রিয়াজ-নিপুণ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২২ ১২:১৪ অপরাহ্ণ

তারকা দম্পতি রাজ-পরীর কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তারা।

এদিকে রাজ্যকে দেখার জন্য তাদের বাসায় যান আরেক তারকা দম্পতি রিয়াজ-তিনা। এছাড়া নিপুণ ও জেসমিনও গিয়েছেন পরীমনির বাসায়। তারা নবাগত সন্তানের জন্য দোয়া করে এসেছেন। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

ভিডিওতে দেখা যায়, রাজ্যকে কোলে নিয়ে ফোনে কথা বলছেন পরীমণি। রাজ এসে রাজ্যকে কোলে তুলে নিয়ে পরীর নানার পাশে গিয়ে বসেন। তাদের সামনে সোফায় বসেছিলেন রিয়াজ, তার স্ত্রী-কন্যা, নিপুণ ও জেসমিন। এরপর রাজ তাদের সবাইকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন।

গত ১০ আগস্ট সন্তানের জন্ম দেন পরীমনি। চিকিৎসকের পরামর্শে টানা পাঁচ দিন হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান। গত ১৫ আগস্ট বিকেলে তাদের বাসায় নেওয়া হয়েছে। ১৭ আগস্ট দুটি ছাগল জবাই করে ছেলের আকিকা সম্পন্ন করেছেন এই দম্পতি।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

লঞ্চে সন্তান জন্ম, নবজাতক ও বাবা-মায়ের আজীবন যাতায়াত ফ্রি

আবারো ভোট চেয়ে ইসিতে হিরো আলমের আবেদন

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

উচ্চ-মধ্যম আয়ের লক্ষ্যে সঠিক পথেই রয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংক

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

করোনা ঠেকাতে দিল্লিতে কারফিউ জারি।

করোনা ঠেকাতে দিল্লিতে কারফিউ জারি।

ঢাবির মেডিকেল সেন্টারে ভর্তি সেই মহিউদ্দিন রনি

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্নার অডিও ফাঁস

দীর্ঘ ৯ মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন শাকিব খান

নারায়ণগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন