মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

প্রথম চলচ্চিত্র এবং…

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২২ ৯:৫২ পূর্বাহ্ণ

এসময়ের ব্যস্ততম অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এরই ভেতরে নাটক, বিজ্ঞাপনসহ ওটিটি প্লাটফর্মে তার সাবলীল অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি হইচই প্লাটফর্মে মুক্তিপ্রাপ্ত সৈয়দ শাওকী পরিচালিত ‘কারাগার’ এর প্রথম সিরিজেই নিজের সবলীল অভিনয় নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ফারিণ।

তাসনিয়া ফারিণ বলেন, ‘কতটা সাবলীল অভিনয় করেছি তা জানি না। তবে স্টোরি, থিম সবকিছু মিলিয়ে দারুণ একটা কাজের সাথে থাকতে পেরেছি এটাই বড় আনন্দের। আর একই সাথে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, দিনার ভাই, জয়ন্তদা থেকে শুরু দারুণসব শিল্পীদের সাথে কাজ করাটা ভীষণ আনন্দের। আমার অভিনয়ের সাথে দর্শকেরা রিলেট করে ভালোবাসা জানাচ্ছেন। এটাই আমার বড় প্রাপ্তি।’

উল্লেখ্য, তাসনিয়া ফারিণ মূলত বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমেই এই মিডিয়ামে আসেন। নিজের কাজের ব্যাপারে বরাবরই আত্মবিশ্বাসী ফারিণ বলেন, ‘আমি মনে করি, আমাদের এই মিডিয়াতে মেধা যোগ্যতা নিয়ে যেকোনো নারী ভালোভাবে শুধু কাজের প্রতি ফোকাসড থাকলেই দর্শকদের মন জয় করতে পারবেন।’

এদিকে সাফল্যের পালকে তাসনিয়া ফারিণ তার ক্যারিয়ারে প্রথম চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়হান রাফি ও তাসনিয়া ফারিনের একটি ছবি পোস্ট হলে কৌতুহলী দর্শকেরাও তাদের মুগ্ধতা জানান প্রিয় অভিনেত্রী ফারিনের প্রতি। রায়হান রাফির পরিচালনায় এই ছবিটির নাম ‘নিঃশ্বাস’।

একই সাথে ছবির টিজারটাও মুক্তি পায়। তাই রায়হান রাফির চলচ্চিত্রের মাধ্যমেই অবশেষে তাসনিয়া ফারিনের অভিষেক হচ্ছে। এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেন, ‘আমি বরাবরই বলে থাকি, আমার সিনেমায় স্টারকাস্ট মুখ্য নয়। আমার ছবিতে গল্পটাই হিরো। তাই গল্পে যাকে ডিমান্ড করবে। তাকেই আমি ছবিতে কাস্ট করি। এক্ষেত্রেও তাই হয়েছে। আমার নিঃশ্বাস ছবির এই চরিত্রে তাসনিয়া ফারিণকেই প্রয়োজন ছিল। ওর শিডিউলও পেয়েছি। তাই কাজটা হচ্ছে। আশা করি, দর্শকেরাও মুগ্ধ হবেন শুধু তাসনিয়া ফারিণকে দেখে নয়। তাসনিয়া ফারিনের চরিত্রের ভেতরে ডুবে যাবেন তারা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
সোনাইমুড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

সোনাইমুড়ীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

এসিল্যান্ড ও সাব রেজিস্ট্রি অফিসে পদে পদে হয়রানি

রংপুরে একদিনে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আড়াইহাজারে আ.লীগের বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলার অভিযোগ, সাংবাদিককে মারধর

মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিন

একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির সভা, ১৪৪ ধারা জারি

চিটাগাং রোডে রাস্তা পারাপারের সময় নিরাপত্তাকর্মী নিহত

করোনার ভ্যাকসিন নিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি ।

করোনার ভ্যাকসিন নিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি ।

২১ আগস্ট : বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা

১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

১০ মের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান