বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

খাগড়াছড়িতে দুইজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৬, ২০২৩ ১২:০৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল পৌনে ১০টায় মাটিরাঙ্গা পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। দু’জনই আঞ্চলিক রাজনৈতিক দলের সাবেক সদস্য বলে জানা গেছে।

নিহত দু‘জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বহিস্কৃত নেতা আলোপম চাকমা (৪৭) এবং প্রীতিময় চাকমা (৪৬)। তারা খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানায়। পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশগুলোর সুরতহাল করে মাটিরাঙ্গা থানায় নিয়ে গেছেন।

কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘ভিসা নিয়ে মাথাব্যথা নেই, আমেরিকা না গেলে কিচ্ছু যায় আসে না’

চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি: কাদের

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর অনুরোধ কেউ রাখছে না: আইনমন্ত্রী

আকিজ গ্রুপের সেলস বিভাগে চাকরির সুযোগ

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর

কুমিল্লায় আইসক্রিমে ক্ষতিকর রঙের ব্যবহার, কারখানা সিলগালা

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম সাড়ে ৮ শতাংশের বেশি কমেছে

টিকা নিলেন মহামান্য রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মীনি  ।

টিকা নিলেন মহামান্য রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মীনি ।