শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২২ ১১:০৯ পূর্বাহ্ণ
গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

পুলিশের সঙ্গে বৃহস্পতিবারের নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী মো. শাওনের দাফন সম্পন্ন হয়েছে। গভীর রাতে আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনেকটা গোপনীয়তার মধ্যে শাওনের লাশ দাফন হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ১১টার দিকে শাওনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগরে শাওনের বাড়িতে পৌঁছায়। বাড়িতে চলছিল শোকের মাতম।

শাওনের লাশ দেখে কান্নায় আহাজারিতে ভেঙে পড়েন স্বজনেরা।

ফতুল্লা থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত আলীসহ নেতাকর্মী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে রাতেই শাওনের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে শাওন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষ চলাকালীন পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক। সংঘর্ষের এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

শোক দিবসের অনুষ্ঠানে খাবার বিতরণ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন ক্রিকেটার আল আমিন

যেকোনো সময় গ্রেফতার হতে পারেন ক্রিকেটার আল আমিন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান ও মাইক্রোচালক দায়ী

টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না: ডিএমপি কমিশনার

১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছি না: ডিএমপি কমিশনার

নাটোরে পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

স্ত্রী-শাশুড়িকে গলাকেটে যুবকের আত্মহত্যার চেষ্টা

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী

চিকিৎসা সেবার খাতে বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহব্বান: প্রধানমন্ত্রী