রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আজ থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:১০ পূর্বাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে ৪৭তম বিসিএসের আবেদন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয় ৫০ টাকা।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রাখে পিএসসি।

৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে।

জানা গেছে, ৪৭তম বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
রাজপথে থেকেই বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখবে যুবলীগ: পরশ

রাজপথে থেকেই বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখবে যুবলীগ: পরশ

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ বাবা আটক

কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ বাবা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ

আনার হত্যা: ডিএনএ পরীক্ষায় আদালতে যাওয়ার প্রস্তুতি

খাগড়াছড়িতে বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

খাগড়াছড়িতে বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ:

খাগড়াছড়িতে পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ:

জাতির পিতার পররাষ্ট্রনীতি মেনে চলি আজও: প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিএনপির সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা

কুমিল্লায় বিএনপির সঙ্গে আ.লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা

সেই জজ মিয়াকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ