সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

গৃহবধূ ধর্ষণ মামলায় ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২২ ৯:৪৮ পূর্বাহ্ণ
গৃহবধূ ধর্ষণ মামলায় ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

ধর্ষণের দায়ে ভাশুরসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। একইসঙ্গে তাদের ৩০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির। দণ্ডপ্রাপ্তরা হলেন, ধর্ষণের শিকার গৃহবধূর ভাশুর জিয়া হাওলাদার (৩৫) ও তার স্বজন সিদ্দিক হাওলাদার (৪০)।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই নারীর স্বামীকে খালাস দিয়েছেন আদালত।

এজাহার সূত্রে জানা যায়, জেলার আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা আফজাল হাওলাদারের ছেলে সহিদুল ইসলামের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ভিকটিম গর্ভবতী হলে ২০০৬ সালে সহিদুলের সঙ্গে তার বিয়ে হয়।

পরে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু বিবাহের কিছুদিন পর যৌতুকের জন্য ভিকটিমের স্বামী, ভাশুর, শ্বশুরসহ বাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এবং সন্তানসহ ভিকটিমকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

এ ঘটনায় ভিকটিম ২০০৭ সালে স্বামী, ভাশুর ও শ্বশুরকে আসামি করে একটি যৌতুক মামলা দায়ের করেন। সেই মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা বার বার চাপ দিতে থাকেন। কিন্তু ভিকটিম গৃহবধূ তাদের কথামতো মামলা তুলে না নেওয়ায় ২০১১ সালের ২২ আগস্ট রাতে ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ধর্ষণ করে ভাশুর জিয়া হাওলাদার। আর ধর্ষণে সহযোগিতা করে ভিকটিমের স্বামী সহিদুল ইসলাম ও তাদের স্বজন সিদ্দিক হাওলাদার।

এ ঘটনায় ভিকটিমের বাবা একই বছরের ২৫ আগস্ট একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার রায় ঘোষণা করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে পাহাড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

গেজেট দুদিনের মধ্যেই, এরপর এইচএসসির ফল প্রকাশ

গেজেট দুদিনের মধ্যেই, এরপর এইচএসসির ফল প্রকাশ

কেমন আছেন জামায়াত আমীর, জানালেন নায়েবে আমীর

মঠবাড়িয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

মঠবাড়িয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসন চান জো বাইডেন

মাদকের চালান দেখে ফেলায় কিশোর হত্যা

ডিজেলের দাম কমায় বাসের ভাড়াও কমানোর ইঙ্গিত

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১

বান্দরবানে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ১