বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার্জসীট গঠন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ

গোপালগঞ্জে চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আট জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোপালগঞ্জ সদর আমলী আদালতে এ চার্জসীট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল ঘোষ।

চার্জশীট ভুক্ত আসামিরা হলেন- রাকিব মিয়া, হেলাল, প্রদীপ বিশ্বাস, নাহিদ রায়হান, তুর্জ মন্ডল, পিয়াস ফকির, জীবন জমাদ্দার ও ফরিদ শেখ। পিয়াষ সিকদার ও অন্তর জমাদ্দার নামের দুই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে চার্জসীট থেকে বাদ দেওয়া হয়েছে।

তারা সবাই জেলা কারাগারে রয়েছেন।উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও আরেক ছাত্র শহরের নবীনবাগে বাসায় ফেরার পথে স্থানীয় হেলিপ্যাডের কাছ পোঁছলে আসামিরা জোর করে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকাসহ আশ-পাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।  এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডীন ড. রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন।  মামলায় পুলিশ ও র‌্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০জনকে গ্রেপ্তার করে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ল্ক বা পুঁতির মালা ত্রিপুরা নারীদের বিশেষ আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করা হত

ল্ক বা পুঁতির মালা ত্রিপুরা নারীদের বিশেষ আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করা হত

এত বছরের ভোর, কার অ্যাকাউন্টে জমা দিলাম : শাহনাজ খুশি

এত বছরের ভোর, কার অ্যাকাউন্টে জমা দিলাম : শাহনাজ খুশি

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

টিভি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ১৪৭ কোটি ২১ লাখ টাকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অফিস কক্ষে নারী শিক্ষক খুন, নেপথ্যে বদলির ক্ষোভ!

দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট

দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট

রাজপথে থেকেই বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখবে যুবলীগ: পরশ

রাজপথে থেকেই বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখবে যুবলীগ: পরশ

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের