শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখছে ভারত: জয়শঙ্কর

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩০, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ

ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে লোকসভায় জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের লোকসভায় পাঁচটি সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

জয়শঙ্কর বলেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। ভারত সরকার গত আগস্ট থেকে সারা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দির ও ধর্মীয় স্থানে হামলার বেশ কয়েকটি ঘটনা দেখেছে। ভারত সরকার এসব ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথা জানিয়েছে।

জয়শঙ্কর আরও বলেন, সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজা উৎসবের সময়ও মন্দির ও পূজামণ্ডপে হামলার খবর পাওয়া গেছে। ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এসব হামলার পর বাংলাদেশ সরকার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন এবং বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দিয়েছিল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়া জানতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

সেন্টমার্টিন নিয়ে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞান হীন: কাদের

প্রেসিডেন্টের শপথ নিলেন এরদোয়ান

উত্তরায় প্রাইভেটকারে গার্ডার: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

‘ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণ করা হচ্ছে’

শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা

রেমিট্যান্সের প্রণোদনা ৪ শতাংশ করার দাবী আমিরাত প্রেসক্লাবের

ফিলস লাইক তাপমাত্রা কী, কীভাবে মাপা হয়

জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে মালদ্বীপের প্রেসিডেন্টের শ্রদ্ধা