রবিবার , ২১ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ছেলের সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২২ ১০:৪৩ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাত বছর বয়সী ছেলের সামনেই মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে গতকাল শনিবার হরিপুর থানায় মামলা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান (২০), চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাত (১৯) ও চাপধা গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ (১৯)। এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তের স্বার্থে অন্য দুজনের নাম জানানো হয়নি।

 

মামলার অভিযোগে জানা গেছে, সংঘবদ্ধধর্ষণের শিকার ওই নারীর বাড়ি পাশের উপজেলা বালিয়াডাঙ্গীতে। গত শুক্রবার বিকেলে তিনি রুহিয়া চাপধা এলাকার আত্মীয়র বাড়ি থেকে বোনের বাড়ি যাচ্ছিলেন। কামারপুকুর বাসস্ট্যান্ড যেতেই একটি চক্র অটোচালকের যোগসাজশে ভুক্তভোগীকে কৌশলে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে বকুয়া ইউনিয়নের চাপধা বাজারের পাশে একটি আমবাগানের ভেতর নিয়ে ধর্ষণ করা হয়। সঙ্গে থাকা ছেলেকে গলায় ছুরি ধরে জিম্মি করে রাখা হয়।

এর পর আনুমানিক রাত সাড়ে ১২টার সময় ধর্ষকরা ওই নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ফজলুর রহমানকে আটক করে। ৯৯৯ নম্বরে ফোন করা হলে তাৎক্ষণিক পুলিশ এসে ভুক্তভোগীকে উদ্ধার করে।

হরিপুর থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে রিসাত ও আকাশকে আটক করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
দুই দেশ মিলে কাজ করার আহ্বান  নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুই দেশ মিলে কাজ করার আহ্বান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি

বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

বাংলাদেশের মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বাংলাদেশের মুক্তির সংগ্রামের ইতিহাসে একুশ অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার: প্রধানমন্ত্রী

লঞ্চে সন্তান জন্ম, নবজাতক ও বাবা-মায়ের আজীবন যাতায়াত ফ্রি

সংবাদ প্রকাশের পর ডিসির সহায়তা ও প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন বিনতী

সংবাদ প্রকাশের পর ডিসির সহায়তা ও প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন বিনতী

কুমিল্লায় কিশোরকে কুপিয়া হত্যা

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃত সংখ্যা বেড়ে ২৭

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃত সংখ্যা বেড়ে ২৭

যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম : ওবায়দুল কাদের