সোমবার , ২৯ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২২ ১০:৫৯ পূর্বাহ্ণ
পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

ঈশ্বরদীর দাশুড়িয়ায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলম হোসেন ওরফে দেবেন আলম (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আলম হোসেন কালিকাপুর দিকশাইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে শনিবার (২৭ আগস্ট) রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর দেবেন আলম তার পুত্রবধূ স্মৃতি খাতুনকে (১৯) তার ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি স্মৃতি খাতুন তার স্বামীকে (ঢাকায়) জানালে তিনি বিশ্বাস না করে উল্টো তাকেই গালাগালসহ তালাকের হুমকি দেন। লোক লজ্জার ভয়ে রবিবার সকালে স্মৃতি বাগবাড়িয়া গ্রামে তার বাবার বাড়িতে চলে যান।

ঘটনা জানাজানি হলে আলম বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুত্রবধূ স্মৃতির পরিবারকে নানাভাবে হুমকি দেয়। একপর্যায়ে গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী স্মৃতি তার বাবাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানায় এসে শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। গভীর রাতে আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়া জানতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

সত্যকে কেউ মুছে ফেলতে পারে না,এটিই প্রমাণিত সত্য: প্রধানমন্ত্রী

সত্যকে কেউ মুছে ফেলতে পারে না,এটিই প্রমাণিত সত্য: প্রধানমন্ত্রী

করোনার অমানিশার আঁধারও দ্রুত কেটে যাবে: রাষ্ট্রপতি

করোনার অমানিশার আঁধারও দ্রুত কেটে যাবে: রাষ্ট্রপতি

বরগুনায় ছাত্রলীগের দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারি

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম : ওবায়দুল কাদের

রাজস্থলীতে প্রথম করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান

রাজস্থলীতে প্রথম করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান

৯১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন

খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের বার্তা