রবিবার , ২১ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চান্দেরবাজার এলাকা থেকে সড়কের পাশে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় গোবিন্দ দাস (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (২১ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত গোবিন্দ বালিগাঁও দাসপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের বরাত দিয়ে টঙ্গীবাড়ী থানার পুলিশ জানায়, গোবিন্দ মেয়ের বাড়িতে বসবাস করতেন। শনিবার রাত ১১টার দিকে মেয়ের ঘরে থাকা আলমারি থেকে টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে যায় তিনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে চান্দের বাজার এলাকায় তার লাশের খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে।

টঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির শরীরের হাতের কুনুই ও পয়ের হাঁটুতে কিছুটা রক্তাক্ত ছিল। সঙ্গে নিয়ে বের হওয়া টাকা তার পকেটেই পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়া জড়িত না থাকলে হত্যার দুঃসাহস কারো ছিল না’

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা তৈরি করেছে সরকার: স্থায়ী কমিটি

বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা তৈরি করেছে সরকার: স্থায়ী কমিটি

ড. ইউনূসকে ১২ কোটি টাকা কর দিতেই হবে

শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনের মিছিলে পুলিশের বাধা

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি হলে নিয়ন্ত্রণ হারাবে সরকার

স্যাংশন খেয়ে আ. লীগের নেতারা দরজা বন্ধ করে কাঁদে: আমির খসরু

চিটাগাং রোডে রাস্তা পারাপারের সময় নিরাপত্তাকর্মী নিহত

১৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ

সেন্টমার্টিন নিয়ে কখনো আলোচনা হয়নি: যুক্তরাষ্ট্র