শনিবার , ২০ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

শ্রীপুর বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২০, ২০২২ ৬:২২ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে বাসের ধাক্কায় ছিটকেপড়া মোটরসাইকেলের চালক অপর একটি বাসের চাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন মোটরসাইকেল চালক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকার সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার মাওনা হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত চালকের নাম শামসুল আলম (৪০)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া (নতুন বাজার) জামে মসজিদ এলাকার ইদ্রিস আলীর ছেলে।

ওসি আমিনুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে মোটরসাইকেলযোগে শামসুল আলমসহ দুই ব্যাক্তি ময়মনসিংহের ভালুকার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকার সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে ঢাকাগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ ওই দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। এ সময় ওই বাসের পেছনে থাকা অপর একটি বাস মোটরসাইকেল চালক শামসুল আলমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এনআরবিসি”র চেয়ারম্যান তমাল পারভেজের টর্চার সেল,বাংলাদেশ ব্যাংকের মুখে কুলুপ, পর্ব – ১

এত বছরের ভোর, কার অ্যাকাউন্টে জমা দিলাম : শাহনাজ খুশি

এত বছরের ভোর, কার অ্যাকাউন্টে জমা দিলাম : শাহনাজ খুশি

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার্জসীট গঠন

নীতি সুদহার আরও বাড়াল বাংলাদেশ ব্যাংক

সংসদের প্রথম অধিবেশন কে চালাবেন?

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

গভীর রাতে যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন

কৃষিপন্যের উপর অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

কৃষিপন্যের উপর অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

এসএসসি পাসে সরকারি চাকরি, নোয়াখালীবাসী হলেই আবেদনের সুযোগ

রামগড়ে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ:

রামগড়ে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ: