শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আজ মাঠে নামবে পাকিস্তান, হারলেই বিদায়

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
আজ মাঠে নামবে পাকিস্তান, হারলেই বিদায়

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার (২ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে হংকং ও পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে যেতে হলে দুই দলেরই জয় প্রয়োজন। যে দল হারবে সেই দলই বিদায় নেবে।

আফগানিস্তান, ভারত ও শ্রীলঙ্কা এরই মধ্যে সুপার ফোরের টিকিট কেটেছে। আর সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। আজ যে দল হারবে, বাংলাদেশের মতো সেই দলও দেশে ফেরার বিমান ধরবে।

এবারের আসরে ভারত, পাকিস্তান ও হংকং রয়েছে ‍‍`বি‍‍` গ্রুপে। হংকং ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে গেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে ও হংকংকে ৪০ রানে হারিয়েছে রোহিত শর্মারা।

প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও পাকিস্তানের বোলাররা মরিয়া চেষ্টা করেছেন। তাদের ব্যাটিং ভরসা দিতে পারেনি। অধিনায়ক বাবর আজম রান পাননি।

আরেক ওপেনার মহম্মদ রিজওয়ানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে। আইসিসি টি ২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ দুই স্থানে বাবর ও রিজওয়ান।

ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে মাত্র ১৪৭ রানেই আটকে গিয়েছিল পাকিস্তান। বোলাররা মরিয়া চেষ্টা করলেও কাজে লাগেনি।

ভারতের বিপক্ষে দুবাইয়ে খেললেও হংকংয়ের বিপক্ষে শুক্রবার শারজায় খেলবে পাকিস্তান। বাবর আজমরাই জেতে নাকি হংকং সুপার ফোরে যায়, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা জড়িত ছিলো তা খুঁজে বের করতে চলতি বছরে কমিশন গঠন করা হবে

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং

বরিশালে অস্থির নিত্যপণ্যের বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

ছাত্রী ধর্ষণ মামলার আলামত নষ্টের অভিযোগে ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের

বান্দরবানে ডায়রিয়ায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

বান্দরবানে ডায়রিয়ায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত শতাধিক

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক :

খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত দুবৃর্ত্তদের গুলিতে ইউ পি সদস‍্য খুন।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অজ্ঞাত দুবৃর্ত্তদের গুলিতে ইউ পি সদস‍্য খুন।

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার ঘুষিতে চাচা নিহত

ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার

ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার