বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

এইচ টি ইমাম আর নেই।

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৪, ২০২১ ৯:৫০ পূর্বাহ্ণ
এইচ টি ইমাম আর নেই।

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই। রাত (বুধবার ৩ মার্চ) সোয়া ১টায় ঢাকার সিএমএইচ এ  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করের এই রাজনীতিবিদ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি টাঙ্গাইল শহরে। বাবা তাফসির উদ্দীন আহমেদ বি এ বি এল ও মা তাহসিন খাতুন। বাবার চাকরি সূত্রে শৈশবে রাজশাহীতে অবস্থানের কারণে সেখানেই প্রাথমিক শিক্ষা লাভ করেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামের মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।

১৯৭১ সালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এইচ টি ইমাম। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন তিনি।

এইচ টি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু

বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু

ডিমের হালি ঢাকায় ৫৫ টাকা, কলকাতায় ২৫, রাওয়ালপিন্ডিতে ৩১

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

খাগড়াছড়ির পল্টনজয় পাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান:

বাঙালির “পান বিলাস” হাজার বছরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টির এক বিশাল জায়গা ।। অধ্যাপিকা অপু উকিল

বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ডের অনুমোদন পেলো রাজশাহীর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল।

স্ত্রীর পরকীয়ার পর স্বামীকে খুনের মিথ্যে নাটক, আত্মহত্যা প্রেমিকের..!

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকার প্রধানমন্ত্রীর অনুদান।

কাউকে জয়ী করা বা হারানো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়: সিইসি

করোনার ভ্যাকসিন নিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি ।

করোনার ভ্যাকসিন নিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম পি ।

লঞ্চে সন্তান জন্ম, নবজাতক ও বাবা-মায়ের আজীবন যাতায়াত ফ্রি