রবিবার , ২১ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ক্ষমতায় এসে আমরা প্রতিশোধ নিতে যাইনি: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২১, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা বার বার হামলার শিকার হয়েছে। প্রতি পদে পদে আমরা আঘাতের স্বীকার হয়েছি। কিন্তু আমরা ক্ষমতায় এসে প্রতিশোধ নিতে যাইনি। কাউকে কারাগারে পাঠাইনি। তত্ত্বাবধায়ক সরকারে আমলে যেসব মামলা হয়েছিল সেগুলোই চলছে’।

২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আপনারা খালেদা জিয়ার বক্তৃতাগুলো দেখবেন। এসব বক্তৃতায় বলা হয়েছে, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। এমনকি বিরোধী দলেও থাকতে পারবে না। তার মানে আমাকে হত্যার পরিকল্পনা তারা নিয়ে ফেলেছিল’।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‌‘গ্রেনেড হামলার ভয়াবহতা থেকে আমরা যারা সেদিন বেঁচে গেছি তাদের যেন নতুন করে জন্ম হয়েছে। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। যতক্ষণ নিঃশ্বাস আছে জনগণের কল্যাণে আমি দায়িত্ব পালন করে যাবো’।

এর আগে ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পরীমনি-রাজের ছেলেকে দেখে এলেন রিয়াজ-নিপুণ

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের উকিল নোটিশ

খাগড়াছড়িতে ছয় কোটি টাকা ব্যয়ে লক্ষ্মী-নারায়ণ মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন:

খাগড়াছড়িতে ছয় কোটি টাকা ব্যয়ে লক্ষ্মী-নারায়ণ মন্দিরের নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন:

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে: প্রধানমন্ত্রী

আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে: প্রধানমন্ত্রী

পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে রাইড শেয়ার চালকদের বিমানবন্দর সড়ক অবরোধ

পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে রাইড শেয়ার চালকদের বিমানবন্দর সড়ক অবরোধ

রাজধানীতে দৈনিক নামছে ৫৩০ নতুন গাড়ি

বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখছে ভারত: জয়শঙ্কর

চাঁদা না পেয়ে রাবি শিক্ষার্থীকে ৩ ঘণ্টা ধরে পেটালেন ছাত্রলীগ নেতা!

সাধু ভূষণ ত্রিপুরার মৃত্যুতে  সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শোক প্রকাশ:

সাধু ভূষণ ত্রিপুরার মৃত্যুতে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শোক প্রকাশ: