রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পরিবার নিয়ে বেইলি রোডে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১২, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ

রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে সপরিবারে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে নাটকটি দেখতে আসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, বিনোদনের চেয়েও মূলত শিশু শিল্পীদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী এখানে এসেছেন।

প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হঠাৎ মিলনায়তনে দেখে উপস্থিত শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তারা মঞ্চে উঠলে দর্শকরা তুমুল করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

tarek-rahman1

শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় নওশিন আফসানা বৃষ্টির গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস। নাটক শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে শিশু শিল্পীদের সাথে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে দেখে শিশু শিল্পীরা উচ্ছ্বাস প্রকাশ করে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই প্রধানমন্ত্রীর এমন আকস্মিক আগমনে উপস্থিত দর্শকরাও অভিভূত হন।

সর্বশেষ - অন্যান্য