শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বিস্ফোরণে দগ্ধ একে একে ৮ জনেরই মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৩, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণে দগ্ধ একে একে ৮ জনই চলে গেলেন না ফেরার দেশে।

সবশেষ শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে মারা যান শাহিন (২৫) নামে এক রিকশাচালক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান চিকিৎসক।

এ ঘটনায় নিহত অন্য সাতজন হলেন ওই ভাঙারি দোকান-সংলগ্ন রিকশার গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), শরিফুল ইসলাম (৩২), মো. আলম মিয়া (২০), মো. নূর হোসেন (৬০), মো. মিজানুর রহমান মিজান (৩৫), মাসুম আলী (৩৫) ও আল-আমিন (৩০)।

এর আগে, শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজ একই সঙ্গে। সেখান হঠাৎ করে কয়েক দফা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। পরে সবার সহযোগিতায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এতে গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হয়েছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার:

খাগড়াছড়িতে সাড়ে ৭হাজার অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী উপহার:

তিন পাবর্ত্য জেলায় সাবেক অস্থায়ী সেনা ক্যাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত

তিন পাবর্ত্য জেলায় সাবেক অস্থায়ী সেনা ক্যাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত

ঢাবির মেডিকেল সেন্টারে ভর্তি সেই মহিউদ্দিন রনি

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবার

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

২১ আগস্ট : বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের সত্যতা পায়নি কলেজের তদন্ত কমিটি

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের সত্যতা পায়নি কলেজের তদন্ত কমিটি

কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও খাবারে রং; পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লায় বাড়তি দামে সার বিক্রি ও খাবারে রং; পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজস্থলীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

রাজস্থলীতে মুজিববর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ভাতিজার ঘুষিতে চাচা নিহত