সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃত সংখ্যা বেড়ে ২৭

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৫, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃত সংখ্যা বেড়ে ২৭

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে।

সোমবার (০৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় লঞ্চটি তীরে আনা হয়। এরপর লঞ্চটির ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন উদ্ধারকর্মীরা। এ সময় নিহতদের স্বজনদের আজাহারিতে চারদিকে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমকে জানান, প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে আমাদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আমাদের কার্যক্রম চলছে।

উল্লেখ, রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে কার্গোর ধাক্কায় ডুবে যায় লঞ্চটি।

ঘটনার সময় নদীর তীর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, এসকে-৩ নামে একটি কার্গো জাহাজ বেপরোয়া গতিতে লঞ্চের পেছন দিকে সজোরো ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ঘটনার পর লঞ্চে থাকা বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু

বান্দরবানে করোনায় ২ জনের মৃত্যু

খাগড়াছড়িতে অসহায় পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর ইদ সামগ্রী বিতরণ:

খাগড়াছড়িতে অসহায় পরিবারের মাঝে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর ইদ সামগ্রী বিতরণ:

মহামারীতে অসহায় মানুষের জন্য একযোগে কাজ করতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা-এম পি

মহামারীতে অসহায় মানুষের জন্য একযোগে কাজ করতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা-এম পি

গেজেট দুদিনের মধ্যেই, এরপর এইচএসসির ফল প্রকাশ

গেজেট দুদিনের মধ্যেই, এরপর এইচএসসির ফল প্রকাশ

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

রাজধানীর মাতুয়াইলে প্যাকেজিং কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

শ্রীপুর বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ শুক্রবার

১৭ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর মাত্রায় পারদ: বিএসটিআই

১৭ ব্র্যান্ডের ক্রিমে ক্ষতিকর মাত্রায় পারদ: বিএসটিআই

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা