রবিবার , ২০ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

কেমন আছেন জামায়াত আমীর, জানালেন নায়েবে আমীর

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২০, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ

সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এক মিনিটের ব্যবধানে দুইবার অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় নানা কৌতুহল। সমাবেশে বক্তব্য শেষ করার পর তাকে নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখান থেকে বেরিয়ে তার বর্তমান অবস্থা জানিয়েছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, জামায়াত আমীর বর্তমানে ভালো আছেন, তার হার্ট বা কিডনির কোনো জটিলতা পাওয়া যায়নি। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে পরীক্ষা করেছেন, এখন তিনি শুধু বিশ্রাম নিচ্ছেন।

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির দু’বার পড়ে যান। প্রথমবার অল্প সময়ের জন্য জ্ঞান হারালেও কিছুক্ষণ পর উঠে আবার বক্তব্য শুরু করেন। এরপর দ্বিতীয়বার পড়ে গেলে আর বক্তৃতা শেষ করতে পারেননি। ডাক্তাররা তাঁকে বক্তব্য না দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি জোর করেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছেন, তাই শেষ পর্যন্ত বসেই বক্তব্য দিয়েছেন।

এর আগে অসুস্থ জামায়াত আমীরকে দেখতে রাজধানীর ওই বেসরকারি হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
প্রথমবারের মতো মাতৃভাষা পদক দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

প্রথমবারের মতো মাতৃভাষা পদক দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

বাংলাদেশ শাখা দায় না নিলেও মূল ইসকন চিন্ময়কে সমর্থনের ঘোষণা

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

আমরা অর্থের ঘাটতিতে কিছুটা অসুবিধায় আছি: সিলেট সুনাম গঞ্জে পরিকল্পনামন্ত্রী

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

নদীর পানি শুকিয়ে ভেসে উঠল ২০ জার্মান যুদ্ধজাহাজ

যুক্তরাষ্ট্রের ভিসা পলিসি দেখে বিএনপির ঘুম হারাম : ওবায়দুল কাদের

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ভেসে যাবে: গণতন্ত্র মঞ্চ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ:

নারায়ণগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন