সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের আগাম জামিন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২২, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে করা ৭ মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি বেঞ্চ তাকে গত  ৪ আগস্ট ৬ সপ্তাহের জামিন দেন। আজ (২২ আগস্ট) জাহাঙ্গীর আলমের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে নভেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ ২৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এদিকে এই বরখাস্তের বিরুদ্ধে হাইকোর্টে রিটের করেন জাহাঙ্গীর আলম।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অভাবের তাড়নায় সন্তানকে বিক্রি করতে বাজারে গেলেন মা

ডিমের হালি ঢাকায় ৫৫ টাকা, কলকাতায় ২৫, রাওয়ালপিন্ডিতে ৩১

আগামীতেও আওয়ামী লীগে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়া জানতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

নেতাকর্মীদের সংযত হতে বললেন কাদের

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

বান্দরবানের চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল ও বিনোদন পার্ক নির্মাণের প্রতিবাদে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ ।

ভ্রুণ হত্যার অভিযোগ কাদির মোল্লার বিরুদ্ধে-পর্ব-৩

৫-১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু

বিদায় দেশনেত্রী: শেষ শয়ানে জিয়ার পাশে

বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা তৈরি করেছে সরকার: স্থায়ী কমিটি

বিএনপিকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা তৈরি করেছে সরকার: স্থায়ী কমিটি