বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

দেশব্যাপী গন্ডগোলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিএনপি: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
দেশব্যাপী গন্ডগোলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশব্যাপী গন্ডগোলের পরিকল্পনা নিয়ে বিএনপি মাঠে নেমেছে। নারায়ণগঞ্জে অনুমতি ছাড়াই বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল। পুলিশের ওপর হামলা করায় তারাও আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছোড়ে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাছান মাহমুদ এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জ পুলিশের সঙ্গে আলাপ করেছি। সেখানে পুলিশ, জেলা প্রশাসন কিংবা সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করেছিল। রাস্তা বন্ধ না করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশ তাদের অনুরোধ জানায়। সেটি না শুনে তারা রাস্তা বন্ধ করে দেয়। একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল ও রেললাইনে পাথর নিক্ষেপ করা হয়। সেখানে থাকা পুলিশ বক্সও ভাঙচুর করে বিএনপির কর্মীরা। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ার গ্যাস ছুড়েছে ও লাঠিচার্জ করেছে। সেখানে যিনি মারা গেছেন, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাতিজা। তাঁর পূর্ণ পরিচয় তদন্তাধীন।’

হাছান মাহমুদ বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি কী করেছে? মানুষ মারার রাজনীতি করেছে। পৃথিবীর অনেক জায়গায় নানা ধরনের গন্ডগোল, জাতিগত সংঘাত, সহিংসতা হচ্ছে বা হয়েছে। কিন্তু রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করার জন্য একটি রাজনৈতিক দল সাধারণ মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে মারার ঘটনা গত তিন-চার দশকে পৃথিবীর কোথাও ঘটেনি, যেটি বিএনপি বাংলাদেশে করেছে। তারা এ ধরনের গন্ডগোল করে সারা দেশে আরও লাশ ফেলতে চায়।’

এর আগে জ্বালানি তেলের মূল্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের আগে যা দাম ছিল, এখন তার চেয়ে বেড়েছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী জনগণের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে বাসভাড়াও কিছুটা কমেছে।

কিন্তু এ নিয়েও গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমালোচনা করেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘দাম বাড়ালেও দোষ, কমালেও দোষ! তাহলে কী করলে ওনারা প্রশংসা করতে পারবেন, আমি জানি না। সরকার জনগণের কথা চিন্তা করে দাম কিছুটা কমিয়েছে, এতেও আবার বিএনপি সমালোচনা করছে। আসলে সবকিছুতেই সমালোচনা করার যে বাতিক, সেখান থেকে এই সমালোচনা।’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি তরুণ প্রজন্ম: প্রধানমন্ত্রী

গৃহবধূ ধর্ষণ মামলায় ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

গৃহবধূ ধর্ষণ মামলায় ভাশুরসহ ২ জনের যাবজ্জীবন

উপজেলা ও গ্রাম পর্যায়ে লাগাতার বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেন বিএনপি মহাসচিব

দোকানদারের পরকীয়ার খবর ছড়ানো সন্দেহে স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা

পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেউ না : আব্দুর রহমান

মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

অপহরণ ও ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে গ্রামীণ পর্যায়ে নারী অধিকারে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান

খাগড়াছড়িতে গ্রামীণ পর্যায়ে নারী অধিকারে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান

দুই কারণ সামনে রেখে চলছে পুলিশের তদন্ত

জাতীয় পার্টি ইভিএমে বিশ্বাস করে না: দিদার বখত