মঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১২, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
বান্দরবানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি:-

বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ফাইতং ইউনিয়নের বাঙ্গালি পাড়ায় এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- মো. এনাম (৫০) ও শহিদুল ইসলাম (২২)।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, সোমবার রাতে এনাম ও শহিদুল বাগান পাহারা দিতে গাছের উপর বানানো টংঘরে ঘুমাচ্ছিলেন। মধ্যরাতে হঠাৎ বজ্রপাতে তাদের দুজনের মৃত্যু হয়। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ওই টংঘরে গিয়ে তাদের লাশ দেখতে পায়। পরে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে দীর্ঘদিন ধরে গাছের উপর টংঘর বানিয়ে বাগান পাহারা দিতেন তারা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে।

এদিকে একই উপজেলার মেরাখোলা এলাকার হিন্দু পাড়ায় বজ্রপাতে বাসু কুমার দে নামে এক ব্যক্তির ৪টি গরু মারা গেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

‘ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণ করা হচ্ছে’

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না ট্রাইব্যুনাল আইনে

রাজস্থলীতে প্রথম করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান

রাজস্থলীতে প্রথম করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিলেন উপজেলা চেয়ারম্যান

প্রতিটি গ্রাম একদিন ডিজিটাল পল্লী হবে – মোস্তাফা জব্বার

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজপথে থেকেই বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখবে যুবলীগ: পরশ

রাজপথে থেকেই বিএনপি জামায়াতের সন্ত্রাস রুখবে যুবলীগ: পরশ

দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট

দুর্গম এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ কাজে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট

রাঙামাটিতে মোটর সাইকেল ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

রাঙামাটিতে মোটর সাইকেল ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ ভেসে যাবে: গণতন্ত্র মঞ্চ

ভিসা নিষেধাজ্ঞায় চিন্তিত নয় র‍্যাব