বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

সাত দিনে রেমিট্যান্স এলো ৫ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১১, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

গত মসের ধারাবাহিকতায় চলিত মাসেও রেমিট্যান্সের পালে হাওয়া বইছে। অর্থনীতি নিয়ে নানা আলোচনা-উৎকণ্ঠার মধ্যে এ মাসের প্রথম সাত দিনে ৫৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা বর্তমান বিনিময় হার (ডলারপ্রতি ৯৫ টাকা) হিসাবে পাঁচ হাজার ২২৫ কোটি টাকা। গত মাসে ২০৯ কোটি ডলার বা ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্য মতে, চলতি আগস্ট মাসের প্রথম সাত দিনে যে রেমিট্যান্স (৫৫ কোটি ডলার) এসেছে, তা গত বছরের আগস্টের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ২০ শতাংশ বেশি। ওই সময় ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এই সাত দিনের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলারের মতো রেমিট্যান্স এসেছে। এরই ধারাবাহিকতায় গত মাসের মতো এ মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন বা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড প্রবাসী আয় আসে দেশে। মাসটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন বা ২০৯ কোটি ডলার পাঠান প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যা (এক ডলার সমান ৯৪ দশমিক ৭০ টাকা ধরে) ১৯ হাজার ৭৯২ কোটি ৩০ লাখ টাকা, যা আগের অর্থবছরের (২০২১-২২) একই মাসের চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। গত অর্থবছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৭ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সরকার রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন নীতি সহায়তা দিয়ে আসছে। এতে আগের চেয়ে বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। এ কারণে চলতি অর্থবছরের প্রথম মাসেই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। সেই ধারা আগস্টেও আছে। আগামীতেও তা অব্যাহত থাকবে আশা করা যায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এনআরবিসি”র চেয়ারম্যান তমাল পারভেজের টর্চার সেল,বাংলাদেশ ব্যাংকের মুখে কুলুপ, পর্ব – ১

ইউক্রেন সফরে গুতেরেস-এরদোগান, হবে ত্রিপক্ষীয় বৈঠক

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

জাতীয় পার্টি ইভিএমে বিশ্বাস করে না: দিদার বখত

কুমিল্লায় কিশোরকে কুপিয়া হত্যা

দোকানদারের পরকীয়ার খবর ছড়ানো সন্দেহে স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা

সেই কলেজ ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার আত্মহত্যা

খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ:

খাগড়াছড়িতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ:

হাই কোর্টের আদেশ বহাল, ‘কারাগারেই ফিরতে হবে’ সম্রাটকে

বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক!