সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

বৌভাত থেকে ফিরছিলেন নবদম্পতি; এক নিমিষেই শেষ সকল আনন্দ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৫, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ

উত্তরার দুর্ঘটনায় কবলিত গাড়িতে ছিলেন নবদম্পতি ও তাদের কয়েকজন আত্মীয়স্বজন। নবদম্পতির বউ ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা। কিন্তু একসাথে কাটানো আনন্দময় সময় হঠাৎই রূপ নিলো আত্মীয় হারানোর বিষাদে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে উত্তরার জসীমউদ্দিন অ্যাভিনিউ সড়ক।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দুইজন। আহত হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) হচ্ছেন নবদম্পতি। তারা বসেছিলেন প্রাইভেটকারের পেছনের সিটে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন। নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। জান্নাত ও জাকারিয়ার মা হচ্ছেন নিহত ঝর্ণা। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ দুর্ঘটনায় উদ্ধার কাজে যোগ দিতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে আছে পুলিশ ও র‍্যাব।

উত্তরার জসিম উদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশে যানবাহন চলাচল করে। উড়াল সড়কের একটি গার্ডার ক্রেনে স্থানান্তর করার সময় চলতে থাকা প্রাইভেটকারের ওপর পড়ে যায়। প্রকাণ্ড এই গার্ডারের চাপে থেতলে যায় ঢাকা মেট্রো গ-১১৬০০৮ নম্বরের প্রাইভেট কারটি। গাড়ির ভেতরে যারা ছিলেন তাদেরকে রক্তাক্ত অবস্থায় টেনে বের করে স্থানীয়রা। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নিজের বাল্যবিবাহ ঠেকাল নিজেই সপ্তম শ্রেণির ছাত্রী

নরসিংদীতে ইউপি সদস্য হত্যায় থানায় মামলা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।

করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নেবে যুক্তরাষ্ট্র

‘বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই’

‘বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই’

রক্ষিতা “মনি”দেশ ছাড়লো তমাল পারভেজের সাথেই

ফের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে তোলপাড়

গণপরিবহনে বর্ধিত ভাড়ায় চলবে আজ থেকে

গণপরিবহনে বর্ধিত ভাড়ায় চলবে আজ থেকে

এস আলমের সম্পদ বাজেয়াপ্তের জন্য সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং সাইপ্রাসে যুক্তরাস্ট্রের চিঠি