বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

আলজেরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল; ২৬ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৮, ২০২২ ১০:০৭ পূর্বাহ্ণ

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির উত্তরাঞ্চলীয় বনাঞ্চল এবং সেখান থেকে লোকালয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

আলজেরিয়ার এক মন্ত্রীর বরাত দিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেছেন, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ২৪ জন মারা গেছেন। এছাড়া সেতিফে আরও দুইজন মারা গেছেন। সম্পর্কে তারা মা ও মেয়ে।

বিবিসি বলছে, আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়া ওই দাবানল এখনও চলছে এবং বুধবার সন্ধ্যায়ও অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার নিয়ে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়া দাবানলের কারণে উত্তর আফ্রিকার এই দেশটির বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীর পরকীয়ার পর স্বামীকে খুনের মিথ্যে নাটক, আত্মহত্যা প্রেমিকের..!

মার্কিন ভিসা নীতির প্রতিক্রিয়া জানতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ

বৈশ্বিক পুঁজিবাজারে অনিশ্চয়তার মাঝে এশিয়ায় ঊর্ধ্বমুখী গতি

শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শিবগঞ্জে বিএনপির তোরণ ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

বঙ্গবন্ধুর জন্মশত-বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ২০২১

বঙ্গবন্ধুর জন্মশত-বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট ২০২১

বাণিজ্যমন্ত্রীর প্রশ্ন কার কাছে ও কেন

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।

সেফটি বেল্ট ছিঁড়ে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে যুবকের মৃত্যু

১৫ আগস্ট জাতীয় শোক দিবস

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি

বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি