বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

ভয়াবহ দাবানলে পুড়ছে আলজেরিয়া, নিহত ২৬

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৮, ২০২২ ১০:৪২ পূর্বাহ্ণ

আলজেরিয়া ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশ থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে দেশটিতে এ পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ বলেছেন, দাবানলে তিউনিসিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে মা ও মেয়ে মারা গেছেন।

ফায়ার ফাইটারদের হেলিকপ্টারের সহায়তা নিয়ে বুধবার সন্ধ্যাতেও বেশ কয়েকটি স্থানে দাবানল নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে, এল তারফের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার ১৬টি স্থানে আগুন লেগেছে।

সেতিফে মারা যাওয়া ৫৮ বছর বয়সী মা ও ৩৬ বছর বয়সী মেয়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, দাবানল গ্রামে পৌঁছে গেছে।

সাম্প্রতিক সময়ে উত্তর আলজেরিয়ায় প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটছে। গত বছরও দেশটিতে দাবানলে ৯০ জন মারা যান এবং ১ লাখ হেক্টর বনভূমি পুড়ে যায়। সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে যে এল তারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ১৬টি স্থানে আগুন লেগেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজউদ গত বছরের দাবানলকে পরিকল্পিত বলে দাবি করেছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টির আভাস

বিশ্ববাজারে কমলে দেশেও কমবে জ্বালানি তেলের দাম: তথ্যমন্ত্রী

স্মার্টফোন ফাস্ট করবেন যেভাবে

স্মার্টফোন ফাস্ট করবেন যেভাবে

টিকা নিলেন মহামান্য রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মীনি  ।

টিকা নিলেন মহামান্য রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মীনি ।

আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করলো রাশিয়া

মার্কিন নিষেধাজ্ঞার থাকছে এস আলম এবং আদিল, আকিজের নাম

ডিমের হালি ঢাকায় ৫৫ টাকা, কলকাতায় ২৫, রাওয়ালপিন্ডিতে ৩১

কৃষকের ধান কেটে দিলেন  ছাত্রলীগ।

কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ।

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

উন্নয়নের সু-বাতাস বইতে হলে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকা তলে একত্রিত হয়ে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে: দীপংকর তালুকদার

বরগুনায় শোক দিবসকে কেন্দ্র করে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ