বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

টিসিবির জন্য ১ কোটি লিটার সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৮, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির জন্য ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে সরকার। এ জন্য খরচ হবে প্রায় ২০৫ কোটি টাকা। এ তেল টিসিবি সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় টিসিবির জন্য সয়াবিন তেল কেনার এ সিদ্ধান্ত হয়েছে। সয়াবিন তেল ছাড়াও সংস্থাটির জন্য পাঁচ হাজার টন মসুর ডাল কেনা হবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানান, একটি লটে ১৭৩ টাকা ৯৫ পয়সা লিটার দরে সুপারঅয়েল রিফাইনারি লিমিটেড থেকে ৫৯.৫৮ কোটি টাকায় ৪০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

অপর একটি লটে ১৭১ টাকা লিটার দরে ১৪৫.৩৫ কোটি টাকা ব্যয়ে ৮৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর মধ্যে ২০ লাখ টন সয়াবিন সরবরাহ করবে শুন শিং এডিবল অয়েল, ৩৫ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে বসুন্ধরা মাল্টিফুড লিমিটেড এবং বাকি ৩০ লাখ লিটার দেবে সিনহা এডিবল অয়েল।

এছাড়া ১১১ টাকা কেজি দরে বেশ কয়েকটি কোম্পানির কাছ থেকে ৫ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি। এতে ব্যয় হবে ৫৫.৫০ কোটি টাকা।

এছাড়া, কাতার ও সৌদি আরব থেকে জি টু জি ভিত্তিতে এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
প্রথমবারের মতো মাতৃভাষা পদক দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

প্রথমবারের মতো মাতৃভাষা পদক দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা

১৭ মার্চ শুরু হচ্ছে না বাণিজ্য মেলা

খাগড়াছড়িতে গ্রামীণ পর্যায়ে নারী অধিকারে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান

খাগড়াছড়িতে গ্রামীণ পর্যায়ে নারী অধিকারে বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান

বাংলাদেশে শাখা খুলতে চায় রুশ জায়ান্ট এসবার ব্যাংক

ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার

ইমরান খানের বক্তব্য ভুলভাবে উপস্থানের অভিযোগে পাকিস্তানে সাংবাদিক গ্রেফতার

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের আগাম জামিন

শ্রীমঙ্গলে চা-বাগানের টিলাধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

আবদুল আউয়ালসহ বিএনপির ৩৪৬ নেতা–কর্মীর বিরুদ্ধে ২ মামলা সোনাগাজীতে

আবদুল আউয়ালসহ বিএনপির ৩৪৬ নেতা–কর্মীর বিরুদ্ধে ২ মামলা সোনাগাজীতে

আন্তর্জাতিক নারী দিবসে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নারী দিবসে পাঁচ সংগ্রামী নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

এস আলমের সম্পদ বাজেয়াপ্তের জন্য সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এবং সাইপ্রাসে যুক্তরাস্ট্রের চিঠি