বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

অস্বাভাবিক দ্রব্যমূল্যের জন্য অসাধু ব্যবসায়ীদের দুষলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৮, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ

দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের দুষলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তেলের দাম বৃদ্ধিতে পণ্যের দাম যেভাবে বাড়ার কথা মুনাফাভোগী ব্যবসায়ীরা তার চেয়ে বেশি বাড়িয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছাজ্ঞাপন করার সময় এসব কথা বলেন তিনি। এসময় তিনি অন্যকে আঘাত না দিয়ে স্বাধীনভাবে ধর্ম পালনের আহ্বান জানান। দেশজুড়ে এই আয়োজনে শুভেচ্ছা জানাতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে প্রধানন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে বাড়াতে হয়েছে তেলের দাম। কিন্তু এর প্রভাবে অসাধু ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত দ্রব্যমূল্য বাড়িয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশ সবার। কোনো ঘটনা ঘটার পর বিদেশিদের কাছে তা এমনভাবে প্রচার করা হয় যেন সনাতন ধর্মের মানুষ নিরাপদে নেই। বিচ্ছিন্নভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলেও তার পর যে ব্যবস্থা নেয়া হয় সেটি আর প্রচার করা হয় না।

প্রধানমন্ত্রী বলেন, এই মাটিতে যাদের জন্ম তারা নিজেদের মতো করে নিজেদের ধর্ম পালন করবেন। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা ঠিক না।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মাকে গুলি করে হত্যা: সেই মাঈনুল অস্ত্রসহ গ্রেফতার

সেনাবাহিনী কর্তৃক ঘর-বাড়ি ভাংচুরে প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল:

সেনাবাহিনী কর্তৃক ঘর-বাড়ি ভাংচুরে প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল:

নদীতে গোসলে নেমে লাশ হলো যুবক

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী জয়ী

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী জয়ী

ফ্লোরিডায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, ব্যাপক সতর্কতা

সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকার দ্রুতই সংকট কাটিয়ে উঠবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।

চিটাগাং রোডে রাস্তা পারাপারের সময় নিরাপত্তাকর্মী নিহত

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

শেখ হাসিনাকে উপহার পাঠালেন মমতা