সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

দোকানপাট বন্ধের সময়সীমা জানাল ডিএসসিসি

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২২, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ

রাতে রাজধানীকে ‘বিশ্রাম দেওয়ার’ ঘোষণা আগেই দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। সেই উদ্যোগেরই অংশ হিসেবে আজ সোমবার এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসসিসি। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান কখন বন্ধ করতে হবে।

গণবিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে। এই এলাকার সব দোকানপাট, শপিংমল, মার্কেট ও বিপনীবিতান বন্ধ করার শেষ সময় রাত ৮টা। কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা বন্ধ করতে হবে রাত ১০টার মধ্যে। এই এলাকার সব ধরনের রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর বন্ধ হবে রাত ১০টার মধ্যে। তবে খাবার সরবরাহ করা যাবে ১১টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এখতিয়ারধীন সব এলাকায় শৃঙ্খলা আনতে এবং ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জনস্বার্থে বৃহস্পতিবার থেকে এ সময়সূচি অনুযায়ী সবকিছু পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা নির্দেশনা মোতাবেক বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচাবাজার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনার অনুবৃত্তিক্রমে ও জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো, যা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মাকে গুলি করে হত্যা: সেই মাঈনুল অস্ত্রসহ গ্রেফতার

কমান্ড ভঙ্গকারী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস পেতেন না জিয়া

এক মাস পর জানা গেলো স্ত্রীকে ‘শ্বাসরোধে হত্যা’

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

সমুদ্রসৈকতকে ডোবা দেখিয়ে বসুন্ধরাকে বরাদ্দ

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

জাতীয় নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ

শোকের মাস তাই চুপচাপ আছি: ওবায়দুল কাদের

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের

সেন্টমার্টিন নিয়ে গুজবে কান না দেয়ার পরামর্শ আইএসপিআরের

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন নবদম্পতি হৃদয়-রিয়ামনি