মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

গার্ডার দুর্ঘটনা: আরও ৩ জনের দায় স্বীকার

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হওয়ার ঘটনায় তিনজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। একইসঙ্গে এ মামলায় চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ আগস্ট) রিমান্ড শেষে আট আসামির মধ্যে তিনজন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন।

জবানবন্দি দেওয়া আসামিরা হলেন- মূল ক্রেনচালক আল-আমিন, তার সহকারী রাকিব ও ঠিকাদার প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ।

জবানবন্দি রেকর্ড করা শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্যদিকে, শুনানি শেষে চার আসামির জামিন মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত। একইসঙ্গে আসামি মঞ্জুরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

জামিন পাওয়া আসামিরা হলেন- ইফসকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু, বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা।

এর আগে, এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল ও মো. আফরোজ মিয়া।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’

ঘর পেয়ে খুশিতে প্রধানমন্ত্রীকে গান গেয়ে শোনালেন ভূমিহীন বাবু মিয়া

‘বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিল’

বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইসলাম বেবী পূন:নির্বাচিত।

বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইসলাম বেবী পূন:নির্বাচিত।

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ, টিকটকার গ্রেফতার

স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ, টিকটকার গ্রেফতার

রাত ১২ টার পর ফার্মেসী বন্ধ রাখার বিষয়টি জানেন না স্বাস্থ্যমন্ত্রী

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষকের নামে মামলা, তদন্ত কমিটি গঠন।

রামগড়ে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ:

রামগড়ে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ:

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ আবাসভূমি

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপদ আবাসভূমি

ভাড়া কমেনি এক পয়সাও, বাসে বাসে বিতণ্ডা

ভাড়া কমেনি এক পয়সাও, বাসে বাসে বিতণ্ডা