মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২২ ৭:৫৯ অপরাহ্ণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্বশুরবাড়িতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আতাউর রহমান (৬০) এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কৃষক আতাউর রহমান বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের হিজলী গ্রামের মৃত করম উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আতাউর রহমান দীর্ঘদিন ধরে নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে আদেহ আলী মন্ডলের মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসাবে বসবাস করছিলেন। শ্বশুরবাড়ির পাশের বাঁশঝাড়ে একটি বাঁশকাটতে গিয়ে বিদ্যুতের তারের উপর বাঁশ পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, বালিয়াকান্দি থানায় আতাউর রহমানের মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বিএসটিআই’র অভিযান: অনুমোদনহীন পণ্য রাখায় জরিমানা

বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা’র উৎসব

বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা’র উৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন:

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন:

ভারতীয় সমর্থকদের মারধরে হাসপাতালে বাংলাদেশি সমর্থক

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব ‘মূল্যায়নে’ অর্থমন্ত্রী

কলেজ ছাত্রকে বিয়ে করা শিক্ষিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ছাত্র স্বামী গ্রেপ্তার

সোমবার দেশের নগর, মহানগরে বিএনপির সমাবেশ

নতুন সময়সূচিতে চলছে অফিস, যা বলছেন কর্মকর্তারা

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিবেকানন্দ বিদ্যানিকেতন

খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন

খাগড়াছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে এল্টু চাকমা নামে এক প্রতিবন্ধী যুবক খুন