মঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

তারেক রহমানও ‘আয়নাঘরের’ একজন ভিকটিম: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৩, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ‘আয়নাঘর’ তথ্যচিত্র প্রকাশ হওয়ার কথা উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন এই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, তারা তুলে নিয়ে যায়। দেখেছেন, নেত্র নিউজে যে খবর বেরিয়েছে, সেখানে টর্চার সেল আছে। তারা সেটির নাম দিয়েছে আয়নাঘর।’

মির্জা ফখরুল বলেন, অনেকের নাম শোনা যাচ্ছে তাঁরা আট থেকে দশ বছর ‘আয়নাঘর’–এ আটক আছেন। যাঁরা সৌভাগ্যক্রমে বেরিয়ে যেতে পেরেছেন, তাঁরা অনেকে বিদেশে চলে গেছেন। সেখান থেকে তাঁরা বলছেন, এ ধরনের একটা সেলে তাঁদের আটকে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে বলেছেন যে “আমিও একজন সেখানকার ভিকটিম।” ওয়ান–ইলেভেনের সময় তাঁকে যখন গ্রেপ্তার করা হয়, তখন রিমান্ডের নাম করে নিয়ে আসা হয়েছিল। এমন টর্চার করা হয়েছিল যে তাঁর কোমর ভেঙে গিয়েছিল।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমি আপনাদের কথা দিতে পারি, আমরা যদি সরকারকে পরিবর্তন করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সত্যিকারের জনগণের পার্লামেন্ট আনতে পারি, তাহলে এই গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন; তাঁদের পরিবারকে পুনর্বাসনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না, এটাই রাগের কারণ
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এত নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম ও খুনের পরও বিএনপিকে দমিয়ে রাখা যাচ্ছে না। বিএনপি সেই ফিনিক্স পাখির মতো আবার ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে রাগের সবচেয়ে বড় কারণ, ভয়ের কারণ। সমস্যাটা এ জায়গায় শেখ হাসিনার, আওয়ামী লীগের।’

গতকাল ২২ আগস্ট থেকে সারা দেশে কর্মসূচি শুরু হওয়ার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, গতকাল থেকে নতুন করে গ্রামপর্যায়ে আন্দোলন শুরু হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। গোটা দেশের মানুষ দেখছে যে মানুষ কীভাবে রাস্তায় নেমে এসেছে। প্রতিটি থানা-উপজেলায় বড় বড় মিছিল হয়েছে। এর মধ্যেও তারা (আওয়ামী লীগ) থেমে নেই। গতকাল তারা লক্ষ্মীপুরে আক্রমণ করেছে। গৌরনদীতে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাদের ঘর থেকে বের করে এনে মারধর করেছে।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে গতকাল হাসপাতালে যেতে হয়েছে পরীক্ষার জন্য। এখন তিনি কারান্তরীণ না হলেও গৃহে অন্তরীণ অবস্থায় আছেন। কালকেও চিকিৎসকেরা বলছিলেন চিকিৎসার জন্য তাঁর বাইরে যাওয়া দরকার। কিন্তু এ সরকার তাঁকে বাইরে চিকিৎসা করতে দিতে চায় না, বেরোতে দিতে চায় না।

কেন খালেদা জিয়াকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, তিনি (খালেদা জিয়া) যদি বেরিয়ে আসেন, তাহলে সরকার তাঁকে সামাল দিতে পারবে না। তারেক রহমান যদি দেশে আসেন, তাহলে এখানে লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আসবে। এই ভয়েই তারা সেটা করতে চায় না।

বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন ‘পুলিশ ও র‍্যাব কর্তৃক গুম, খুন ও ক্রসফায়ারের শিকার’ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠান আয়োজন করে। এতে ভোলা, ফেনী, চট্টগ্রাম ও নেত্রকোনায় ‘গুম–খুনের’ শিকার ১৪ জন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পারভেজ রেজা, যুবদলের সহসভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ বক্তব্য দেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
মহামারীতে অসহায় মানুষের জন্য একযোগে কাজ করতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা-এম পি

মহামারীতে অসহায় মানুষের জন্য একযোগে কাজ করতে হবে: কুজেন্দ্র লাল ত্রিপুরা-এম পি

বাড়ি বিক্রি করে দিচ্ছেন উইল স্মিথ!

করোনা টিকা: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

মঠবাড়িয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

মঠবাড়িয়ায় পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ

পাকিস্তানে ট্রাকের ধাক্কায় বাসের ১৩ যাত্রী নিহত

বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ভিক্ষুককে ধর্ষণের পর সন্তানসহ হত্যা, ২ জনের যাবজ্জীবন

জয়শঙ্করের সফর রাজনৈতিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ভ্যাকসিন প্রদানে স্বাস্থ্যখাত যথেষ্ট সফলতা দেখিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

‘নবজাতক পাওনা’ নামে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ হিজড়া কারাগারে