বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

পোস্টারে নারীর বেশে চমকে দিলেন নওয়াজউদ্দিন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৪, ২০২২ ৯:৪১ পূর্বাহ্ণ

রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেনা চেহারা, কিন্তু অচেনা। আসলে তিনি কোনো অভিনেত্রী নন। একটি ছবির মোশন পোস্টারে নারীর বেশে চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে এমন লুকেই দেখা যাবে নওয়াজউদ্দিনকে।

চরিত্রটি প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছি।”

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা বলেন, “এখানে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে ‘হাড্ডি’। আমাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমরা নতুন এক জগতে ডুব দেব।’

জানা গেছে, জি স্টুডিও প্রযোজিত ‘হাড্ডি’ সিনেমার শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। সব ঠিক থাকলে এটি ২০২৩ সালে মুক্তি পাবে।

নওয়াজউদ্দিনকে শেষ বার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল ‘হিরোপন্তি ২’-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি, যুবক গ্রেফতার

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

তিতাসে হামলায় বিএনপির কর্মসূচি পণ্ড, আহত ১৫

ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে ১৫ গ্রামের মানুষ

বঙ্গবন্ধু হত্যার পেছনে কারা জড়িত ছিলো তা খুঁজে বের করতে চলতি বছরে কমিশন গঠন করা হবে

অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

অফিস রুমে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রেমিক-প্রেমিকাকে আটক

টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতীয় নায়িকার সিনেমা

গাজীপুরে প্রাইভেটকারের ভেতর থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার

বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।