বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মহানবী (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্য, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই জামিন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৪, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ

গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন ভারতের তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং। বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার মতো বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।  

আদালত জানিয়েছে, বিজেপি বিধায়ককে গ্রেপ্তারের সময় অপরাধ বিধির ৪১ ধারা মানা হয়নি। সে কারণেই জামিন দেওয়া হলো।

যদিও রাজাকে সতর্কও করেছে আদালত।

তবে রাজা সিং দাবি করেছেন, স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে কটাক্ষ করেই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। অন্য কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না।

রাজা বলেন, আমি বুঝতে পারছি না যে, কীসের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করেছে। কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করে আমি ভিডিও বানাইনি। শুধু ফারুকিকে কটাক্ষ করা হয়েছিল। আমি কারো ভাবাবেগে আঘাত করিনি। তাছাড়া ওই ভিডিওর দু’টি ভাগ রয়েছে। কিছুদিনের মধ্যেই দ্বিতীয় ভাগ প্রকাশ করার পরিকল্পনা ছিল।

জানা গেছে, কিছুদিন আগেই নূপুর শর্মা যে বিতর্কিত মন্তব্য করেছিলেন, ভিডিওতে তার পুনরাবৃত্তি করেছেন রাজা।

সোমবার ভিডিওটি প্রকাশ্যে আসার পর হায়দরাবাদের পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে রাজাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এই দাবি করেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার সকালেই তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশ বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার কথা জানায়। গ্রেপ্তারের পর তাকে দল থেকে সাসপেন্ড করে বিজেপি।

বহিস্কৃত বিজেপি নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিশিষ্ট মুসলিম সংগঠনগুলো। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ধর্মীয় ব্যক্তিত্বদের পবিত্রতা রক্ষার জন্য একটি আইনেরও দাবি জানানো হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ধর্ষনের দায়ে কাদের মোল্লাকে অপসারন

বাংলাদেশ শাখা দায় না নিলেও মূল ইসকন চিন্ময়কে সমর্থনের ঘোষণা

করোনার টিকা বিশ্বে ১ কোটি ৪৪ লাখ মানুষের মৃত্যু ঠেকিয়েছে: গবেষণা

করোনার টিকা বিশ্বে ১ কোটি ৪৪ লাখ মানুষের মৃত্যু ঠেকিয়েছে: গবেষণা

সিলেটে আবাসিক হোটেল থেকে ৮ নারী-পুরুষ গ্রেফতার

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

আয়কর রেফারেন্স মামলা খারিজ ১২ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসকে

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার : র‍্যাব

মুক্তি পেলেন পি কে হালদারের সহযোগীর দুই মেয়ে

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

করোনার টিকা গ্রহণের পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায়  বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন