বুধবার , ২৪ আগস্ট ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
insidebusinessnews.com
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. গল্প
  8. জাতীয়
  9. ধর্ম
  10. প্রবাস
  11. ফিচার
  12. বাণিজ্য
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিভাগীয় সংবাদ

মাদকের চালান দেখে ফেলায় কিশোর হত্যা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৪, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিক্রি করতে দেখে ফেলায় তুহিন মিয়া (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার পিরোজপুর মোল্লা মার্কেটের হিরাঝীল রেস্তোরাঁর পাশ থেকে তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহতের পালিত পিতা নুরুল হুদা জানান, উপজেলা পিরোজপুরে বাজারে অবস্থিত হিরাঝীল হোটেলের মোস্তফা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আল আমিন ও রনি দীর্ঘদিন ধরে এখানে ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। সোমবার গভীর রাতে আল আমিন ও রনি ফেনসিডিলের কার্টুন হোটেলের পাশের রুমে নিয়ে যাওয়ার সময় তুহিন দেখে ফেলায় তাকে মারধর করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

ঘটনার একদিন পর আজ বুধবার হিরাঝীল হোটেলের পাশে একটি কারখানায় তুহিনের লাশ পাওয়া যায়। মাদকের চালান দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি। এদিকে ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তফা মিয়া এবং তার দুই ছেলে আল আমিন ও রনি পলাতক রয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৬৯০০০ টাকা

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় গেটম্যান ও মাইক্রোচালক দায়ী

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

প্রথম আলো পত্রিকার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রামগড়ে মানববন্ধন

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের সত্যতা পায়নি কলেজের তদন্ত কমিটি

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করানোর অভিযোগের সত্যতা পায়নি কলেজের তদন্ত কমিটি

কর্মচান ত্রিপুরাকে পুনরায় সভাপতি করে বাত্রিকস মহালছড়ি আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন

কর্মচান ত্রিপুরাকে পুনরায় সভাপতি করে বাত্রিকস মহালছড়ি আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন

‘ইন্টারনেট নিয়ন্ত্রণ করে অধিকার হরণ করা হচ্ছে’

ব্যাংক খাতের আরেক বিপর্যয়,তমাল পারভেজ লুটে নিলো পাঁচ হাজার কোটি টাকা ।

সম্রাটের পর জামিনে মুক্ত ক্যাসিনো খালেদ

সম্রাটের পর জামিনে মুক্ত ক্যাসিনো খালেদ

জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে পারবেন না: আমীর খসরু

পিরোজপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু